বি.পি. পোদ্দার হসপিটালে পালিত হল ‘নো টোব্যাকো ডে’
  • June 2, 2025

কলকাতাঃ31মে 2025 :- ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।সিগারেটের প্যাকেটেই হোক বা সিনেমায় সিগারেট হাতে কোনও দৃশ্য— এই লেখাটা চোখে পড়বেই। আমাদের চেতনা তবু জাগ্রহ হয় না। জেনেশুনে বিষ পান করার মতোই আমরা ধূমপান করি। সিগারেটের প্যাকেটের গায়ে লেগে থাকা সতর্কীকরণকে পাত্তাই দিই না। আর এভাবেই বিপদ ডেকে আনি নিজের। মুশকিল হল, ধুমপান শুধু নিজেরই ক্ষতি করে না। আশপাশে কেউ থাকলে তারও ক্ষতি করে। অর্থাৎ, আমাদের প্রিয়জনদেরও ক্ষতি করি ধূমপানের মাধ্যমে। কিন্তু সব জেনেও নিজেদের আটকানো যায় না। তামাকের নেশা এমনই সর্বনাশা। কেউ কেউ তো দিনে দুই-তিন প্যাকেট সিগারেটও উড়িয়ে দেন।
আবার মনে করানো যাক, বিড়ি, সিগারেটের মতো তামাকজাত দ্রব্য আপনাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। কারণ,
নিয়মিত ধূমপান মানেই বিপদ ডেকে আনা। ধূমপায়ীদের ক্ষেত্রে সি.ও.পি.ডি, ব্রঙ্কাইটিস, এমফাইসিমা’র মতো ফুসফুসে আরও নানা সমস্যা হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। এমনকী, লাংস ক্যানসার, হেড অ্যান্ড নেক ক্যানসারের প্রধান কারণ অত্যধিক ধূমপানই। সেজন্যই ধূমপানকে চিরতরে ত্যাগ করা জরুরি। ৩১ মে-র ‘নো টোব্যাকো ডে’ তাই তাৎপর্যপূর্ণ।

Dsc 0385

ধূমপানের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর উদ্দেশে শনিবার দক্ষিণ কলকাতার বি.পি. পোদ্দার হসপিটালে হয়ে গেল বিশেষ উদ্যোগ। সেখানে এক আলোচনা সভায় তুলে ধরা হল এই দিনটির তাৎপর্য। হসপিটালের গ্রুপ অ্যাডভাইজার সুপ্রিয় চক্রবর্তীর কথায়, ‘ধূমপান যে ক্ষতিকর, তা আমাদের কারওর অজানা নয়। তার পরও আমরা বিড়ি-সিগারেট ধরাই। একবারও ভাবি না যে এতে নিজে তো বটেই, পুরো পরিবারকেই বিপদে ফেলা হচ্ছে। অথচ, মনের জোর ও সচেতনতার মাধ্যমে আমরা ধূমপানকে ছেঁটে ফেলতে পারি চিরতরে। এটা আমাদের নিজের হাতেই রয়েছে। তামাককে বর্জন করতে দরকার মনের জোর ও সচেতনতা। এদিনের অনুষ্ঠানের লক্ষ্য সেটাই। যুবসমাজকেই এজন্য দায়িত্ব নিতে হবে। আর যাঁরা কোনওভাবেই বিড়ি-সিগারেট ছাড়তে পারছেন না, তাঁরা মাত্রা কমান। এভাবে ধীরে ধীরে চেষ্টা করুন তামাক থেকে দূরে সরতে। আর অবশ্যই নিয়মিত চেক-আপ করুন।’ প্রসঙ্গত, বি.পি. পোদ্দার হসপিটালের পালমোনোলজি ক্লিনিকে ধূমপানের ফলে যে সমস্ত সমস্যা হতে পারে, সেগুলির বিরুদ্ধে লড়াইয়ের জন্য রয়েছে আধুনিকতম পরিকাঠামো। ধূমপানের ফলে কোনও সমস্যা থাকলে তা এখানে প্রাথমিক অবস্থাতেই ধরা পড়ে। তাই সারিয়ে তোলা যায় সহজে। দেরিতে কোনও রোগ ধরা পড়লে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। তবে সারিয়ে তোলার চেয়ে রোগকে এড়ানোই বুদ্ধিমানের কাজ। আর তাই তামাক বা ‘টোব্যাকো’কে বিদায় দিন জীবন থেকে।

Continue reading

মিস করে যাওয়া

পুজোর প্রাক্কালে অতিরিক্ত পরিষেবা ও এসি ইএমইউ-র নতুন স্টপেজের মাধ্যমে শহরতলির রেল যোগাযোগ আরও উন্নত করল শিয়ালদহ ডিভিশন |
ডানকুনিতে ওয়্যারহাউস প্রকল্পে ₹১,০০০ কোটি বিনিয়োগের ঘোষণা অলকার্গো লজিস্টিক্সের |
নিজেই হোন আপনার দুর্গাতিনাশিনী: এই স্তন ক্যান্সার সচেতনতা মাসে মণিপাল হাসপাতাল ইএম বাইপাস নারীদের স্তন স্বাস্থ্যের দায়িত্ব নিতে আহ্বান জানাচ্ছে |
ওয়ার্ল্ড হার্ট ফেডারাশনের ডাকে ক্যালকাটা কার্ডিওলজি ফাউন্ডেশন, ভারত সেবাশ্রম সংঘ ও কালিকাপুর আগুয়ান সঙ্ঘের যৌথ উদ্যোগে সঙ্ঘের ক্রীড়াঙ্গনে একটি বৃক্ষ রোপণ উৎসব ও সিপিআর প্রশিক্ষণের আয়োজন করা হয়।
স্ত্রীরোগ সংক্রান্ত ক্যান্সার থেকে বেঁচে ফেরা নারীদের সম্মান জানাতে মণিপাল হাসপাতাল ইএম বাইপাসে আয়োজিত ‘দ্য কারেজ ওয়াক’|
ন্যূনতম আক্রমণাত্মক স্পাইন সার্জারির অগ্রগতি সাধনে বিশ্বজুড়ে স্পাইন বিশেষজ্ঞদের একত্রিত করল এশিয়ান ইউবিই মিট ২০২৬ |