‘স্পোর্টস ইনজুরি সামিট ২০২৬’-এর মাধ্যমে ক্রীড়াজনিত আঘাতের চিকিৎসা ও পুনর্বাসনে বিশেষ গুরুত্ব মণিপাল হসপিটালের |

কলকাতা, ২৭শে নভেম্বর ২০২৬: ক্রীড়াজীবনকে বিপন্ন করে দিতে পারে এমন গুরুতর আঘাত কাটিয়ে ওঠা থেকে শুরু করে খেলার মাঠে পুনরায় শারীরিক সক্ষমতা, গতিশীলতা ও আত্মবিশ্বাস ফিরে পাওয়া—একজন ক্রীড়াবিদের সুস্থ হয়ে ওঠার প্রতিটি পর্যায়ই তাঁর মানসিক দৃঢ়তা, চিকিৎসকদের দক্ষতা এবং ক্রীড়া চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির পরিচয় বহন করে। ক্রীড়াজনিত আঘাতের চিকিৎসায় পরিবর্তনশীল ধারা এবং আঘাত প্রতিরোধের গুরুত্ব তুলে ধরতে মণিপাল হসপিটালস কলকাতা আয়োজন করল ‘স্পোর্টস ইনজুরি সামিট ২০২৬’। ‘দ্য স্মার্টার ওয়ে টু স্টে ইন প্লে’ শীর্ষক এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ, ক্রীড়াবিদ, ফিজিওথেরাপিস্ট, প্রশিক্ষক এবং বিভিন্ন স্বনামধন্য ক্রীড়া ক্লাব ও সংস্থার প্রতিনিধিরা।

আঘাত প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়, উন্নত চিকিৎসাপদ্ধতি, ন্যূনতম কাটাছেঁড়ার মাধ্যমে অস্ত্রোপচার এবং পরিকল্পিত পুনর্বাসন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানের দক্ষতা ও খেলার মাঠের বাস্তব প্রয়োজনের মধ্যে ব্যবধান কমানোই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। পাশাপাশি, পেশি ও অস্থিসন্ধির দীর্ঘমেয়াদি সুস্থতা নিশ্চিত করে ক্রীড়াবিদদের নিরাপদে প্রতিযোগিতামূলক খেলাধুলায় ফিরিয়ে আনতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের সম্মিলিত ভূমিকার উপরও গুরুত্ব দেওয়া হয়।

WhatsApp Image 2026 11 27 at 22.09.54 (1)

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. বিকাশ কাপুর, ডিরেক্টর ও সিনিয়র কনসালট্যান্ট – অর্থোপেডিক্স, মণিপাল হসপিটাল, ইএম বাইপাস; ড. কাঞ্চন ভট্টাচার্য, কনসালট্যান্ট – অর্থোপেডিক্স, মণিপাল হসপিটাল, ঢাকুরিয়া। এছাড়াও ক্রীড়াজগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বরূপ দে, ভাইস প্রেসিডেন্ট, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রাক্তন যুগ্ম সচিব ও কোষাধ্যক্ষ; সঞ্জয় দত্ত, চেয়ারম্যান, মেডিক্যাল সাব-কমিটি, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল; অভিনন্দন চট্টোপাধ্যায়, হেড ফিজিওথেরাপিস্ট এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কো-অর্ডিনেটর, মোহনবাগান সুপার জায়ান্ট, যাঁর বিভিন্ন স্বনামধন্য ক্রীড়া ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে; রিমো সাহা, তেনজিং নোরগে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট মুক্তজল সাঁতারু, যিনি ৫টি আন্তর্জাতিক জলপ্রণালী অতিক্রম করেছেন; এজাজ আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হকি কালিম্পং ডিস্ট্রিক্ট, হকি বেঙ্গলের প্রাক্তন কার্যনির্বাহী বোর্ডের সদস্য এবং এফআইএইচ ও এএইচএফ স্বীকৃত প্রশিক্ষক, যাঁর খেলোয়াড়, প্রশিক্ষক ও হকি প্রশাসক হিসেবে ৪২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে; এবং মহম্মদ সালাউদ্দিন পারভেজ, চেয়ারম্যান, আম্পায়ার্স কমিটি, জাতীয় স্তরের হকি আম্পায়ার এবং হকি ইন্ডিয়ার টেকনিক্যাল অফিসিয়াল। তিনি সহকারী পুলিশ কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং ২০০৩ সালে কসোভোয় রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা অভিযানে ভারতীয় দলের সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় রাষ্ট্রসংঘের শান্তি পদক লাভ করেন। এই সম্মেলন চিকিৎসক ও ক্রীড়াজগতের প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ক্রীড়াজনিত আঘাতের চিকিৎসায় বিভিন্ন চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনা নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে ওঠে।

ক্রীড়াজনিত বিভিন্ন আঘাত, যেমন অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়া, মেনিস্কাসে আঘাত, কাঁধের অস্থিসন্ধি স্থানচ্যুত হওয়া, রোটেটর কাফ ছিঁড়ে যাওয়া, গোড়ালি মচকে যাওয়া, স্ট্রেস ফ্র্যাকচার এবং টেন্ডনে আঘাত পেশাদার ক্রীড়াবিদ ও শখের খেলোয়াড় উভয়ের ক্ষেত্রেই উদ্বেগের কারণ। পর্যাপ্ত শারীরিক প্রস্তুতির অভাব, একই অঙ্গে বারবার চাপ পড়া, ভুল প্রশিক্ষণ পদ্ধতি, অতিরিক্ত অনুশীলন এবং সুস্থ হয়ে ওঠার জন্য পর্যাপ্ত সময় না দেওয়া এই ধরনের আঘাতের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। রোগ নির্ণয়ে বিলম্ব কিংবা অপর্যাপ্ত পুনর্বাসনের ফলে বারবার আঘাত লাগা, দীর্ঘস্থায়ী ব্যথা, চলাফেরার ক্ষমতা হ্রাস এবং অস্থিসন্ধির অকাল ক্ষয়ের আশঙ্কাও বৃদ্ধি পায়।

অস্থিরোগ চিকিৎসা ও ক্রীড়া চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি জটিল ক্রীড়াজনিত আঘাতের চিকিৎসায় উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। আর্থ্রোস্কোপিক এসিএল পুনর্গঠন, মেনিস্কাস মেরামত, আর্থ্রোস্কোপিক পদ্ধতিতে কাঁধের অস্থিসন্ধির স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং রোটেটর কাফ মেরামতের মতো ন্যূনতম কাটাছেঁড়ার অস্ত্রোপচার পদ্ধতি ক্রীড়াবিদদের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। চিকিৎসাগত প্রয়োজন অনুযায়ী এই পদ্ধতিগুলি ব্যবহারের মাধ্যমে ছোট ছিদ্র বা কাটার সাহায্যে জটিল লিগামেন্ট, কার্টিলেজ ও টেন্ডনের আঘাতের চিকিৎসা করা সম্ভব হয়। প্রচলিত উন্মুক্ত অস্ত্রোপচারের তুলনায় এই পদ্ধতিতে টিস্যুর ক্ষতি, অস্ত্রোপচার-পরবর্তী অস্বস্তি এবং সুস্থ হয়ে ওঠার সময় কমানো সম্ভব হতে পারে।

এই সম্মেলনে অস্ত্রোপচারবিহীন চিকিৎসাপদ্ধতির গুরুত্বও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ফিজিওথেরাপি, পেশির শক্তি ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ, স্নায়ু ও পেশির সমন্বয় বৃদ্ধির প্রশিক্ষণ এবং ব্যক্তিকেন্দ্রিক পুনর্বাসন কর্মসূচি। বিশেষজ্ঞরা জানান, শুধুমাত্র ব্যথা না থাকলেই একজন ক্রীড়াবিদকে পুনরায় খেলাধুলার জন্য প্রস্তুত বলে বিবেচনা করা উচিত নয়। পুনরায় আঘাতের ঝুঁকি কমাতে শারীরিক কার্যক্ষমতার সামগ্রিক মূল্যায়ন, পেশির শক্তি পুনরুদ্ধার, অস্থিসন্ধির স্থিতিশীলতা এবং মানসিক প্রস্তুতি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

আঘাত প্রতিরোধ এবং সামগ্রিক পুনর্বাসনের গুরুত্ব তুলে ধরে মণিপাল হসপিটাল, ঢাকুরিয়ার অর্থোপেডিক্স বিভাগের কনসালট্যান্ট ড. কাঞ্চন ভট্টাচার্য বলেন, “ক্রীড়াজনিত আঘাতের ক্ষেত্রে অন্যতম বড় চ্যালেঞ্জ হল আঘাত প্রতিরোধ সংক্রান্ত পরিকাঠামো, জ্ঞান ও সচেতনতার চরম অভাব। এর পরেই রয়েছে আঘাত পাওয়ার পর যথাযথ মূল্যায়নের ভিত্তিতে খেলার উপযুক্ত বলে ঘোষিত হওয়া পর্যন্ত অপেক্ষা করার ক্ষেত্রে ক্রীড়াবিদদের অধৈর্য মনোভাব। তরুণ ক্রীড়াবিদরা প্রায়শই হালকা ব্যথা, ফোলাভাব কিংবা অস্থিসন্ধির সামান্য অস্থিতিশীলতাকেও গুরুত্ব দেন না। দুর্ভাগ্যবশত, পরবর্তী সময়ে এই সমস্যাগুলিই গুরুতর আকার ধারণ করতে পারে। কোনও আঘাত লাগলে কিংবা শারীরিক কোনও সমস্যার কারণে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে তাঁদের প্রশিক্ষিত ও উৎসাহিত করা উচিত। কারণ, এগুলি আরও গুরুতর কোনও সমস্যার প্রাথমিক সতর্কসংকেত হতে পারে, যার জন্য চিকিৎসার প্রয়োজন রয়েছে। ক্রীড়াজনিত প্রতিটি আঘাতের ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও সময়মতো রোগ নির্ণয় এবং যথাযথ চিকিৎসা সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। পর্যাপ্ত ওয়ার্ম-আপ, পেশির শক্তি বৃদ্ধি, নমনীয়তা বাড়ানোর প্রশিক্ষণ, সঠিক ক্রীড়াকৌশল, খেলাভিত্তিক পুনর্বাসন এবং সুস্থ হয়ে ওঠার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার মতো প্রতিরোধমূলক পদক্ষেপগুলিও সমান গুরুত্বপূর্ণ। পাশাপাশি, ক্রীড়াবিদদের মানসিক অবস্থার মূল্যায়ন এবং তাঁদের ইতিবাচক মানসিকতা ফিরিয়ে আনাও অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র আঘাতের চিকিৎসা করা নয়, বরং তাঁদের আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনার পাশাপাশি পুনরায় আঘাত পাওয়ার সম্ভাবনা কমানো।”

ক্রীড়াজনিত আঘাতের চিকিৎসায় আধুনিক অগ্রগতি সম্পর্কে মণিপাল হসপিটাল, ইএম বাইপাসের অর্থোপেডিক্স বিভাগের ডিরেক্টর ও সিনিয়র কনসালট্যান্ট ড. বিকাশ কাপুর বলেন, “বিগত কয়েক বছরে ক্রীড়া চিকিৎসাবিজ্ঞানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। উন্নত ডায়াগনস্টিক ইমেজিং, আর্থ্রোস্কোপিক প্রযুক্তি এবং ন্যূনতম কাটাছেঁড়ার অস্ত্রোপচার পদ্ধতির অগ্রগতির ফলে আমরা আরও নিখুঁতভাবে জটিল ক্রীড়াজনিত আঘাতের চিকিৎসা করতে সক্ষম হচ্ছি। এসিএল ছিঁড়ে যাওয়া, মেনিস্কাসের ক্ষতি এবং কাঁধের অস্থিসন্ধির অস্থিতিশীলতার মতো সমস্যা, যা একজন ক্রীড়াবিদের পেশাগত জীবনে গুরুতর প্রভাব ফেলতে পারে, বর্তমানে ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা এবং পরিকল্পিত পুনর্বাসনের মাধ্যমে কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব। তবে শুধুমাত্র অস্ত্রোপচারই সুস্থ হয়ে ওঠার সাফল্য নির্ধারণ করে না। নিরাপদে এবং দীর্ঘমেয়াদে খেলাধুলায় ফিরে আসা নিশ্চিত করতে অস্থিরোগ বিশেষজ্ঞ, ফিজিওথেরাপিস্ট, শারীরিক সক্ষমতা বৃদ্ধির বিশেষজ্ঞ এবং প্রশিক্ষকদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। স্পোর্টস ইনজুরি সামিটের মতো উদ্যোগের মাধ্যমে আমরা চিকিৎসক ও ক্রীড়াজগতের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে চাই, যাতে ক্রীড়াবিদরা তাঁদের দীর্ঘমেয়াদি শারীরিক সুস্থতার সঙ্গে কোনও আপস না করেই নিজেদের পছন্দের খেলায় এগিয়ে যেতে পারেন।”

‘স্পোর্টস ইনজুরি সামিট ২০২৬’-এর মাধ্যমে মণিপাল হসপিটালস কলকাতা বিশেষায়িত অস্থিরোগ চিকিৎসা ও ক্রীড়া চিকিৎসাবিজ্ঞানের উন্নয়নের পাশাপাশি ক্রীড়াজগতের সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একটি আরও সুস্থ ও দৃঢ় ক্রীড়া পরিমণ্ডল গড়ে তুলতে চিকিৎসাগত দক্ষতা, উন্নত প্রযুক্তি, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং বৈজ্ঞানিক প্রমাণভিত্তিক পুনর্বাসনের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেছে এই উদ্যোগ।

Related Posts

পুরুষদের মানসিক সুস্থতাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এল ‘আনান্তা’ |
  • November 21, 2026

কলকাতা, ২১ নভেম্বর ২০২৬: কাউন্সেলিং সাইকোলজিস্ট ও ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট মাধুরী সারদা কর্তৃক প্রতিষ্ঠিত মানসিক ও আবেগীয় সুস্থতা কেন্দ্র ‘আনান্তা’, সময়োপযোগী হস্তক্ষেপ, মনস্তাত্ত্বিক সহায়তা এবং সচেতনতা সৃষ্টির মাধ্যমে সামগ্রিক ও বিজ্ঞানভিত্তিক সুস্থতার প্রসারে কাজ করে চলেছে। পুরুষত্ব সম্পর্কে প্রচলিত ধারণাগুলোকে চ্যালেঞ্জ জানাতে এবং পুরুষদের আবেগীয় ও মানসিক সুস্থতার দিকে আরও বেশি মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে, ‘অনন্ত’ নভেম্বর মাসে—যা ‘পুরুষদের মানসিক স্বাস্থ্য সচেতনতা মাস’ হিসেবে পালিত হয়—‘দ্য মেন হু মেক আ ডিফারেন্স’ নামে একটি উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে, ‘আনান্তা’ আয়োজন করেছিল ‘বিয়ন্ড ম্যাসকুলিনিটি: অ্যাকনলেজিং দ্য হিউম্যান সাইড অফ মেনস মেন্টাল ওয়েলনেস’ শীর্ষক একটি অনুষ্ঠান। এর মূল আকর্ষণ ছিল ‘রেইজিং বয়েজ, শেপিং মেন: রিথিংকিং স্ট্রেংথ, সাকসেস অ্যান্ড ইমোশনাল ওয়েলবিয়িং’ বিষয়ক একটি প্যানেল আলোচনা। এই আলোচনার উদ্দেশ্য ছিল—সামাজিক দৃষ্টিভঙ্গি, বেড়ে ওঠার পরিবেশ এবং শক্তি ও সাফল্যের প্রচলিত সংজ্ঞাগুলো কীভাবে পুরুষদের আবেগ প্রকাশ, মানসিক সুস্থতা এবং প্রয়োজনে মনস্তাত্ত্বিক সহায়তা চাওয়ার মানসিকতাকে প্রভাবিত করেছে, তা খতিয়ে দেখা।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ‘দ্য জর্জ টেলিগ্রাফ গ্রুপ’-এর ট্রাস্টি ও ম্যানেজিং ডিরেক্টর সুব্রত দত্ত; অ্যামিটি ইউনিভার্সিটি কলকাতার ডিন (একাডেমিকস) অধ্যাপক (ড.) অঙ্কুর গঙ্গোপাধ্যায়; ভবানীপুর গ্লোবাল ক্যাম্পাসের ‘স্কুল অফ মিডিয়া’-র ডিন অধ্যাপক (ড.) মাহুল ব্রহ্ম; সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের অধ্যাপক, এসএনইউ ট্রান্সডিসিপ্লিনারি সেন্টারের পরিচালক এবং ট্রান্সডিসিপ্লিনারি এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট ও শিক্ষাবিদ অধ্যাপক ড. রাজ শেখর আইচ; এবং আইলিড কলকাতার ডিন অধ্যাপক অন্বেষ বিলাস ঠাকুর।
সাম্প্রতিক পরিসংখ্যানগুলো এই ধরনের আলোচনার গুরুত্বকে আরও জোরালোভাবে তুলে ধরেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৭,৪৬,০০০ মানুষ আত্মহত্যাজনিত কারণে প্রাণ হারান। ২০২৩ সালে ১৫ থেকে ২৯ বছর বয়সী ব্যক্তিদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ ছিল এটি। ভারতে, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB)-এর ‘অ্যাক্সিডেন্টাল ডেথস অ্যান্ড সুইসাইডস ইন ইন্ডিয়া ২০২৪’ প্রতিবেদন অনুযায়ী, এমন মৃত্যুর সংখ্যা ১,৭০,৭্লিশটি, যার মধ্যে ১,২৫,৪৪৯ জন (৭৩.৫%) পুরুষ। পশ্চিমবঙ্গে এ ধরনের ১২,৯৩১টি ঘটনা নথিভুক্ত হয়েছে, যা দেশের মোট সংখ্যার ৭.৬ শতাংশ। এই পরিসংখ্যানগুলো মানসিক যন্ত্রণা, সামাজিক চাপ, সময়মতো মনস্তাত্ত্বিক সহায়তা এবং সহজলভ্য মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনার প্রয়োজনীয়তাকে আরও জোরালো করে তুলেছে।
পুরুষত্ব সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করতে গিয়ে কাউন্সেলিং সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট এবং ‘অনন্ত’ এর প্রতিষ্ঠাতা মাধুরী সারদা বলেন, “প্রজন্মের পর প্রজন্ম ধরে ছেলেদের এমনভাবে গড়ে তোলা হয়েছে যে, তারা শক্তিকে আবেগ চেপে রাখার সঙ্গে এবং দুর্বলতাকে অক্ষমতার সঙ্গে মিলিয়ে ফেলে। আমাদের এই ধারণাকে চ্যালেঞ্জ করতে হবে এবং এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে পুরুষরা নিজেদের আবেগ স্বীকার করতে, সংগ্রামের কথা প্রকাশ করতে এবং প্রয়োজনে পেশাদার সহায়তা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। পুরুষত্ব নিয়ে সমাজের প্রত্যাশার কারণে মানসিক সুস্থতাকে কখনোই বিসর্জন দেওয়া উচিত নয়।” ‘অনন্ত’-এর সহ-প্রতিষ্ঠাতা ও সাইকোথেরাপিস্ট বিধি বনসাল এ প্রসঙ্গে যোগ করেন, “আমরা ছেলেদের যেভাবে বড় করি, তা তাদের ভবিষ্যৎ ব্যক্তিত্ব গঠনে বড় ভূমিকা রাখে। ছোটবেলা থেকেই আবেগ প্রকাশ, সহানুভূতি এবং আত্মসচেতনতাকে উৎসাহিত করা হলে তা লিঙ্গভিত্তিক সংকীর্ণ ধারণাগুলোকে চ্যালেঞ্জ করতে সাহায্য করবে। এমন একটি পরিবেশ গড়ে তোলা জরুরি, যেখানে ছেলেরা বড় হওয়ার সময় বুঝতে পারবে যে—আবেগ অনুভব করা, সাহায্য চাওয়া এবং দুর্বলতা প্রকাশ করা—এ সবই মানুষ হিসেবে বেঁচে থাকার স্বাভাবিক অংশ।”
এই আয়োজনে শিক্ষা, নেতৃত্ব এবং মানসিক স্বাস্থ্য খাতের বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে একত্রিত করা হয়েছে, যাতে পুরুষত্ব ও আবেগ প্রকাশের বিষয়ে সমাজে গেঁথে থাকা গভীর ধারণাগুলোকে চ্যালেঞ্জ করা যায়। এই উদ্যোগের মাধ্যমে ‘অনন্ত’ তুলে ধরেছে যে, প্রকৃত নেতৃত্ব কেবল কর্তৃত্ব, শক্তি বা দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর ভিত্তি নিহিত রয়েছে আবেগীয় বুদ্ধিমত্তা, আত্মসচেতনতা, করুণা এবং সহানুভূতির ওপর। ‘বিয়ন্ড ম্যাসকুলিনিটি’ (পুরুষত্বের গণ্ডি পেরিয়ে) শেষ পর্যন্ত এমন একটি সমাজ গড়ে তোলার প্রয়োজনীয়তাকে জোরালো করে তোলে, যেখানে পুরুষরা কোনো বিচার বা সমালোচনার ভয় ছাড়াই নিজেদের আবেগ প্রকাশ করতে পারবে, নিজেদের সংগ্রামের কথা স্বীকার করতে পারবে এবং মানসিক সহায়তা চাইতে পারবে—অর্থাৎ, দুর্বলতাকে দুর্বলতা হিসেবে না দেখে বরং একটি শক্তি হিসেবে গণ্য করতে পারবে।

Continue reading
পশ্চিমবঙ্গ সরকার এবং সিকে বিড়লা হসপিটালস-সিএমআরআই যৌথভাবে স্কুল শিক্ষার্থীদের জন্য ‘আরোগ্য চেতনা’নামে একটি স্বাস্থ্য সচেতনতামূলক পাইলট কর্মসূচি চালু করেছে।
  • November 19, 2026

কলকাতা, ১৭ নভেম্বর, ২০২৬: স্কুল শিক্ষার্থীদের মধ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার করা এবং স্বাস্থ্য সচেতনতা প্রসারের লক্ষ্যে, পশ্চিমবঙ্গ সরকার ও সিকে বিড়লা হসপিটালস-সিএমআরআই—‘ক্লাসিক এডুকেশন ফাউন্ডেশন’ (Classiq Education Foundation)-এর সহযোগিতায়—‘আরোগ্য চেতনা’ নামক একটি স্বাস্থ্য সচেতনতামূলক পাইলট কর্মসূচি শুরু করেছে। ১৭ নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭টায় কলকাতার তাজ বেঙ্গল হোটেলের ক্রিস্টাল রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই যৌথ উদ্যোগটির আনুষ্ঠানিক সূচনা হয়। এটি একটি স্বাস্থ্যকর, নিরাপদ এবং সচেতন প্রজন্ম গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ড. ইন্দ্রনীল খান; এছাড়া উপস্থিত ছিলেন ড. শঙ্কর ঘোষ, ড. সোমব্রত রায়, শ্রী সৈকত রায়, সিএমআরআই-এর বিশিষ্ট চিকিৎসকরা এবং ‘ক্লাসিক এডুকেশন ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে শ্রীমতি পালা কর বিশ্বাস ও শ্রী অনির্বাণ বিশ্বাস।

এই কর্মসূচির মূল লক্ষ্য হলো শিশুদের ছোটবেলা থেকেই প্রয়োজনীয় স্বাস্থ্য বিষয়ক জ্ঞান, মৌলিক নিরাপত্তা দক্ষতা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্পর্কে ধারণা প্রদান করা। সুসংগঠিত সচেতনতামূলক ও প্রশিক্ষণ সেশনের মাধ্যমে, শিক্ষার্থীরা যাতে সম্ভাব্য স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিগুলো শনাক্ত করতে পারে এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন পরিস্থিতিতে আরও সচেতন ও আত্মবিশ্বাসের সঙ্গে সাড়া দিতে পারে—তা নিশ্চিত করাই এই কর্মসূচির উদ্দেশ্য।

WhatsApp Image 2026 11 17 at 19.42.04

‘আরোগ্য চেতনা’-এর আওতায় প্রধান বিষয়গুলো হলো:
● প্রাথমিক চিকিৎসা (ফার্স্ট এইড) প্রশিক্ষণ: শিক্ষার্থীদের জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা পদ্ধতি এবং সঠিক পদক্ষেপ গ্রহণ সম্পর্কে শেখানো।
● ‘গুড টাচ’ ও ‘ব্যাড টাচ’ (স্পর্শের ধরন) বিষয়ক সচেতনতা: শিশুদের ব্যক্তিগত সীমানা সম্পর্কে ধারণা দেওয়া, অনুপযুক্ত আচরণ শনাক্ত করতে শেখানো এবং কখন ও কীভাবে সাহায্য চাইতে হবে তা জানানো।
● স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা: দৈনন্দিন জীবনে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
● নিরাপত্তা সচেতনতা: অগ্নি নিরাপত্তা, ধারালো বস্তু ব্যবহারের সতর্কতা, বৈদ্যুতিক নিরাপত্তা, অপরিচিত ব্যক্তিদের ক্ষেত্রে সতর্কতা এবং সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের শিক্ষিত করা। সিকে বিড়লা হসপিটালস-এর জোনাল হেড ড. সোমব্রত রায় বলেন, “স্বাস্থ্য সচেতনতা শুরু হওয়া উচিত একেবারে ছোটবেলা থেকেই। স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কে শিশুদের ধারণা গড়ে তোলার ক্ষেত্রে স্কুলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ‘আরোগ্য চেতনা’-র মাধ্যমে আমাদের লক্ষ্য হলো স্বাস্থ্যসেবা সংক্রান্ত প্রয়োজনীয় জ্ঞানকে হাসপাতালের গণ্ডি থেকে বের করে স্কুল প্রাঙ্গণে পৌঁছে দেওয়া। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা (ফার্স্ট এইড), ব্যক্তিগত সীমানা (পার্সোনাল বাউন্ডারি) সম্পর্কে সচেতনতা এবং দৈনন্দিন জীবনের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ব্যবহারিক দক্ষতা অর্জন করতে পারবে। আমরা বিশ্বাস করি, ছোটবেলা থেকেই শিশুদের শিক্ষিত করে তুললে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, জরুরি পরিস্থিতিতে কার্যকরভাবে সাড়া দিতে পারবে এবং স্বাস্থ্য সচেতন অভ্যাসের অধিকারী হয়ে উঠবে। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আমাদের এই যৌথ উদ্যোগটি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শিক্ষাকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করে তোলার প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন। কর্মসূচিটি সম্পূর্ণ বিনামূল্যে পরিচালনা করার মাধ্যমে আমরা আরও বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছাতে চাই এবং একটি স্বাস্থ্যকর, নিরাপদ ও সচেতন প্রজন্ম গড়ে তোলার পথে অবদান রাখতে চাই।”
একটি পাইলট কর্মসূচি হিসেবে পরিকল্পিত ‘আরোগ্য চেতনা’-র লক্ষ্য হলো স্কুলগুলোতে স্বাস্থ্য সচেতনতা ও নিরাপত্তা বিষয়ক একটি সংস্কৃতি গড়ে তোলা। একই সঙ্গে, এটি শিশুদের এমন সব ব্যবহারিক জীবনদক্ষতা অর্জনে উৎসাহিত করবে, যা তাদের শ্রেণিকক্ষের ভেতরে ও বাইরে—উভয় ক্ষেত্রেই কাজে আসবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অংশগ্রহণকারী স্কুল, শিক্ষার্থী এবং স্কুল শিক্ষা দপ্তরের জন্য এই উদ্যোগটি সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হবে। এর ফলে আর্থিক সীমাবদ্ধতা কোনোভাবেই স্বাস্থ্য সচেতনতা ও নিরাপত্তা বিষয়ক শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়াবে না।
‘আরোগ্য চেতনা’-র মাধ্যমে সংশ্লিষ্ট অংশীদাররা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে হাসপাতালের গণ্ডি ছাড়িয়ে স্কুল কমিউনিটিতে পৌঁছে দিতে চায়। তারা মনে করে যে, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত নিরাপত্তা এবং প্রাথমিক শিক্ষা—একটি স্বাস্থ্যকর সমাজ গঠনের মূল ভিত্তি।

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মিস করে যাওয়া

‘স্পোর্টস ইনজুরি সামিট ২০২৬’-এর মাধ্যমে ক্রীড়াজনিত আঘাতের চিকিৎসা ও পুনর্বাসনে বিশেষ গুরুত্ব মণিপাল হসপিটালের |

‘স্পোর্টস ইনজুরি সামিট ২০২৬’-এর মাধ্যমে ক্রীড়াজনিত আঘাতের চিকিৎসা ও পুনর্বাসনে বিশেষ গুরুত্ব মণিপাল হসপিটালের |

ট্রাস্ট মিউচুয়াল ফান্ড -এর নতুন সিইও অনুপ শেঠ |

ট্রাস্ট মিউচুয়াল ফান্ড -এর নতুন সিইও অনুপ শেঠ |

শিল্পকলা, সামাজিক উদ্যোগ, সুস্থতা ও শিক্ষার মেলবন্ধনে কলকাতায় চার বিশেষ অনুষ্ঠানকলকাতার সল্টলেকের ঐকতান কালচারাল সেন্টারে ২৩–২৯ নভেম্বর ২০২৬ |

শিল্পকলা, সামাজিক উদ্যোগ, সুস্থতা ও শিক্ষার মেলবন্ধনে কলকাতায় চার বিশেষ অনুষ্ঠানকলকাতার সল্টলেকের ঐকতান কালচারাল সেন্টারে ২৩–২৯ নভেম্বর ২০২৬ |

জাতীয় অন্তর্ভুক্তিমূলক থিয়েটার উৎসব (এনআইটিএফ) – পূর্বাঞ্চলীয় কর্মসূচিএকটি অন্তর্ভুক্তিমূলক মঞ্চে অন্তর্ভুক্তি, বৈচিত্র্য এবং শিশুদের সৃজনশীল অভিব্যক্তির উদযাপন |

জাতীয় অন্তর্ভুক্তিমূলক থিয়েটার উৎসব (এনআইটিএফ) – পূর্বাঞ্চলীয় কর্মসূচিএকটি অন্তর্ভুক্তিমূলক মঞ্চে অন্তর্ভুক্তি, বৈচিত্র্য এবং শিশুদের সৃজনশীল অভিব্যক্তির উদযাপন |

দ্রোণাচার্য পুরস্কার ২০২৬ – পশ্চিমবঙ্গ জুড়ে সরকারি স্কুলের ৩৪০ জন প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, ভারপ্রাপ্ত শিক্ষক এবং বিষয় শিক্ষকদের সম্মাননা জানাবে টেকনো ইন্ডিয়া গ্রুপ।

দ্রোণাচার্য পুরস্কার ২০২৬ – পশ্চিমবঙ্গ জুড়ে সরকারি স্কুলের ৩৪০ জন প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, ভারপ্রাপ্ত শিক্ষক এবং বিষয় শিক্ষকদের সম্মাননা জানাবে টেকনো ইন্ডিয়া গ্রুপ।

পুরুষদের মানসিক সুস্থতাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এল ‘আনান্তা’ |

পুরুষদের মানসিক সুস্থতাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এল ‘আনান্তা’ |