কলকাতা,২৬ নভেম্বর ২০২৬:ট্রাস্ট মিউচুয়াল ফান্ড অনুপ শেঠকে তাদের সংস্থার নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে নিয়োগের ঘোষণা করেছে।
আর্থিক পরিষেবা, খুচরো ব্যবসা (রিটেইল) এবং ডিজিটাল প্ল্যাটফর্মের ক্ষেত্রে ব্যবসা গড়ে তোলা ও সম্প্রসারণের ২৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে অনুপ শেঠ এর। সংস্থার আগামী দিনের বৃদ্ধির পরিকল্পনাকে নেতৃত্ব দেবেন তিনি। সংস্থার লক্ষ্য হল, গ্রুপের প্রাতিষ্ঠানিক দক্ষতা ও শৃঙ্খলাকে কাজে লাগিয়ে আরও বৃহত্তর খুচরো বিনিয়োগকারী ভিত্তি তৈরি করা এবং ভারতীয় পরিবারের সঞ্চয়ের একটি বড় অংশ যখন আর্থিক বাজারে বিনিয়োগের দিকে এগোচ্ছে, তখন বিনিয়োগকারীদের আস্থা আরও মজবুত করা।
আরও বেশি সংখ্যক বিনিয়োগকারীর কাছে পৌঁছনো, বিভিন্ন মাধ্যমে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও শক্তিশালী করা, বিনিয়োগের জন্য আরও উন্নত ও উপযোগী প্রোডাক্ট নিয়ে আসা এবং ব্র্যান্ড ও ব্যবসায়িক অংশীদারিত্বকে আরও মজবুত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
অনুপ শেঠ এডেলওয়েইস লাইফ ইন্সুরেন্স-এ ডিরেক্টর ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার
পদে কর্মরত ছিলেন। সেখানে ডিস্ট্রিবিউশন, ব্যবসায়িক কৌশল, মার্কেটিং এবং ডিজিটাল উদ্যোগের দায়িত্ব সামলেছেন তিনি। গ্রাহকদের কাছে পৌঁছনোর পরিধি বাড়ানো, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণ, দক্ষ টিম গড়ে তোলার ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি রিলায়েন্স নিপ্পন লাইভ, এইচডিএফসি লাইভ, আইডিবিআই ফেডারেল লাইভ, ফিউচার গ্রুপ-এর মতো সংস্থায় গুরুত্বপূর্ণ নেতৃত্ব স্থানীয় পদে কাজ করেছেন। পাশাপাশি, তিনি ডিজিটাল সংস্থা ইনম্যাচ ইন্টারনেট ভেঞ্চারস -এর সহ-প্রতিষ্ঠাতাও ছিলেন। ট্রাষ্ট মিউচুয়াল ফান্ড-এর প্রতিষ্ঠালগ্ন থেকে সি ইও-র দায়িত্ব সামলানো সন্দীপ বাগলা এবার ট্রাস্ট গ্রুপ-এর মধ্যে আরও বৃহত্তর নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করছেন। তাঁকে প্রেসিডেন্ট স্ট্র্যাটেজি ও
সিনারজিস – পদে নিযুক্ত করা হয়েছে। তাঁর নেতৃত্বে ট্রাস্ট মিউচুয়াল ফান্ড ভারতীয় মিউচুয়াল ফান্ড শিল্পে দ্রুত বর্ধনশীল সংস্থাগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে। নতুন দায়িত্বে তিনি ট্রাস্ট গ্রুপ-এর বিভিন্ন ব্যবসার মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাবেন।
ট্রাস্ট মিউচুয়াল ফান্ডের প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর উৎপল শেঠ বলেন,অনুপকে ট্রাস্ট পরিবারের সদস্য হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য ট্রাস্ট মিউচুয়াল ফান্ড কে একটি স্বতন্ত্র ও শক্তিশালী অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা হিসেবে গড়ে তোলা। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণের ক্ষেত্রে অনুপের নেতৃত্ব এবং দীর্ঘ অভিজ্ঞতা আমাদের এই যাত্রাকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে আমরা বিশ্বাস করি। মিউচুয়াল ফান্ডকে প্রতিষ্ঠা করা এবং আজকের অবস্থানে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সন্দীপের নেতৃত্বের জন্য আমরা তাঁর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। গ্রুপের বিভিন্ন ব্যবসার মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়াতে তাঁর নতুন ভূমিকার দিকেও আমরা আশাবাদী।ওই গ্রুপের প্রেসিডেন্ট ট্র্যাটেজি ও সিনারজিস সন্দীপ বাগলা বলেন, একে গড়ে তোলার এই যাত্রা আমার কাছে অত্যন্ত আনন্দদায়ক ও মূল্যবান অভিজ্ঞতা। আমাদের টিম, বিনিয়োগকারীদের আস্থা এবং ডিস্ট্রিবিউশন পার্টনারদের সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব হত না। অনুপকে আন্তরিক স্বাগত জানাই এবং আগামী দিনের এই নতুন যাত্রার জন্য তাঁকে ও তাঁর টিমকে শুভেচ্ছা জানাই।
সংস্থার চিফ ইনভেসমেন্ট অফিসার মিহির ভোরা বলেন, অনুপের গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি আমাদের বিনিয়োগ সংক্রান্ত গভীর অভিজ্ঞতা এবং সুসংগঠিত বিনিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ভালোভাবে সামঞ্জস্য তৈরি করবে। আমাদের বিনিয়োগের পদ্ধতি আরও বেশি সংখ্যক বিনিয়োগকারীর কাছে পৌঁছে দিতে এবং পার্টনারদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে তাঁর সঙ্গে কাজ করার জন্য আমি আগ্রহী।অনুপ শেঠ বলেন,দীর্ঘমেয়াদে সঞ্চয় ও বিনিয়োগের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড এখন ভারতের মানুষের কাছে অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠছে। আর এই শিল্পের সবচেয়ে বড় দায়িত্ব হল, বাজারের ওঠানামা বা বিভিন্ন পরিস্থিতির মধ্যেও বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদে বিনিয়োগের সঙ্গে যুক্ত রাখা।
এই ব্যবসার সবচেয়ে বড় ভিত্তি হল বিশ্বাস। আর যে সংস্থার নামের সঙ্গেই ট্রাস্ট বা আস্থা জড়িয়ে রয়েছে, তাদের কাছে এটি শুধু একটি শব্দ নয়, বরং একটি প্রতিশ্রুতি। এটি ইতিমধ্যেই একটি সুসংগঠিত এবং গবেষণাভিত্তিক বিনিয়োগ প্রক্রিয়া গড়ে তুলেছে। এখন আমাদের লক্ষ্য হল, উপযুক্ত বিনিয়োগের প্রোডাক্ট, ডিস্ট্রিবিউটরদের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব, স্বচ্ছ যোগাযোগ এবং বিনিয়োগকারীদের জন্য আরও সহজ অভিজ্ঞতার মাধ্যমে বৃহত্তর পরিসরে সেই আস্থা অর্জন করা। একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার জন্য আমি সন্দীপ এবং তাঁর পুরো টিমের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে সেই কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি অত্যন্ত উৎসাহিত।
এই নিয়োগের মাধ্যমে তার শক্তিশালী বিনিয়োগ দক্ষতার সঙ্গে আরও বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং উন্নত ডিজিটাল পরিষেবাকে একত্রিত করে বিনিয়োগকারীদের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলতে চায়। পাশাপাশি, একটি শক্তিশালী ও দীর্ঘমেয়াদি অ্যাসেট ম্যানেজমেন্ট ব্যবসা গড়ে তোলার লক্ষ্যও রয়েছে সংস্থার। দেশের বড় শহরগুলির বাইরেও বিনিয়োগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগে আরও বেশি মানুষকে যুক্ত করার ক্ষেত্রে শিল্পের সামগ্রিক প্রচেষ্টায় অবদান রাখতে চায় তারা। ট্রাস্ট মিউচুয়াল ফান্ড ভারতীয় ট্রাস্ট আইন, ১৮৮২ অনুযায়ী একটি ট্রাস্ট হিসেবে প্রতিষ্ঠিত। এর স্পনসর ট্রাস্ট ইনভেস্টমেন্ট এডভাইজারস্ প্রাইভেট লিমিটেড (যার দায়বদ্ধতা ১ লক্ষ পর্যন্ত সীমাবদ্ধ)।
প্রয়োজন অনুযায়ী সময়ে সময়ে এই বিবৃতিতে পরিবর্তন ও সংশোধন করার অধিকারপি এএমসি সংরক্ষণ করে। এই তথ্য বা উপাদান ব্যবহারের ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে কোনও ধরনের ক্ষতি বা লোকসানের জন্য এ এম পি (এর সহযোগী সংস্থাগুলি-সহ), মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট এবং এর কোনও আধিকারিক, ডিরেক্টর, কর্মী বা কর্মচারী দায়ী থাকবেন না।
এখানে দেওয়া তথ্যকে কোনও পূর্বাভাস বা প্রতিশ্রুতি হিসেবে বিবেচনা করা উচিত নয়। একইভাবে, এটিকে বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ হিসেবেও গণ্য করা যাবে না।








