মণিপালহাসপাতালমুকুন্দপুরেরনিউরোসায়েন্সেসকনক্লেভেসমন্বিতস্নায়ুচিকিৎসারভবিষ্যৎনিয়েআলোচনা |


কলকাতা, ১০ আগস্ট ২০২৬: স্নায়ু ও অন্যান্য জরুরি চিকিৎসার ক্ষেত্রে সময়মতো চিকিৎসা শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টিকে সামনে রেখে মণিপাল হাসপাতাল মুকুন্দপুরে আয়োজিত ‘নিউরোসায়েন্সেস কনক্লেভ’-এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চালু হল ‘সেন্টার অফ এক্সেলেন্স ফর নিউরোসায়েন্সেস’। এই অনুষ্ঠানে নিউরোলজি, নিউরোসার্জারি, নিউরোইন্টারভেনশন, স্পাইন সার্জারি এবং নিউরোসায়েন্সের সঙ্গে যুক্ত বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তাঁরা আধুনিক স্নায়ু চিকিৎসার বিভিন্ন দিক এবং রোগীর চিকিৎসায় একাধিক বিভাগের বিশেষজ্ঞদের একসঙ্গে কাজ করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।বিশ্বজুড়ে স্নায়ুর বিভিন্ন রোগের সংখ্যা ক্রমশ বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ২০২৫ সালের গ্লোবাল স্টেটাস রিপোর্ট অন নিউরোলজি অনুযায়ী, স্নায়ুর রোগ বর্তমানে বিশ্বে অসুস্থতা ও শারীরিক অক্ষমতার অন্যতম প্রধান কারণ এবং বিশ্বজুড়ে প্রতি তিনজনের মধ্যে একজনেরও বেশি মানুষ কোনও না কোনওভাবে এর দ্বারা আক্রান্ত। ভারতে স্ট্রোক এখনও একটি বড় স্বাস্থ্য সমস্যা। WHO-এর তথ্য অনুযায়ী, ২০২১ সালে ভারতে প্রতি এক লক্ষ মানুষের মধ্যে ৫৩.৫ জনের মৃত্যু স্ট্রোকের কারণে হয়েছে। স্ট্রোক, এপিলেপসি, মস্তিষ্কের রক্তনালির সমস্যা এবং জটিল নিউরোসার্জারির মতো ক্ষেত্রে দ্রুত রোগ নির্ণয় এবং চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি। তাই নিউরোলজি, নিউরোসার্জারি, নিউরোইন্টারভেনশন এবং রিহ্যাবিলিটেশন—এই সমস্ত পরিষেবা এক জায়গায় পাওয়া যায় এমন সমন্বিত চিকিৎসা কেন্দ্রের প্রয়োজন ক্রমেই বাড়ছে।এই প্রয়োজনের কথা মাথায় রেখেই সেন্টার অফ এক্সেলেন্স ফর নিউরোসায়েন্সেস-এ একাধিক বিশেষজ্ঞ বিভাগকে একসঙ্গে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে রয়েছে নিউরোলজি, ফাংশনাল নিউরোসার্জারি, নিউরোসার্জারি, নিউরোইন্টারভেনশন ও এন্ডোভাসকুলার সার্জারি, স্পাইন সার্জারি, নিউরো রিহ্যাবিলিটেশন, নিউরো ফিজিওথেরাপি, নিউরো সাইকোলজি এবং নিউরো অ্যানাস্থেশিয়া। এর ফলে জটিল স্নায়ুর রোগের ক্ষেত্রে রোগীরা রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা, অস্ত্রোপচার এবং পুনর্বাসন—সব ক্ষেত্রেই সমন্বিত ও রোগীকেন্দ্রিক পরিষেবা পাবেন।

জরুরি চিকিৎসা পরিষেবাকে আরও সহজলভ্য করার লক্ষ্যে মণিপাল হসপিটালস ইস্ট কলকাতায় একটি ফ্রি ইমার্জেন্সি পিকআপ সার্ভিস -এরও ঘোষণা করেছে। অংশগ্রহণকারী মণিপাল হাসপাতালগুলির প্রায় ১২ কিলোমিটার এলাকার মধ্যে থাকা যোগ্য জরুরি রোগীরা এই পরিষেবা পাবেন। MARS কমান্ড সেন্টার এবং টিম MARS-এর মূল্যায়নে কোনও রোগীর জরুরি চিকিৎসার প্রয়োজন হলে, অ্যাম্বুল্যান্সের প্রাপ্যতা এবং পরিষেবার নিয়ম অনুযায়ী তাঁকে নিকটবর্তী মণিপাল হাসপাতালের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট -এ বিনামূল্যে নিয়ে যাওয়া হবে। স্ট্রোক, হার্ট অ্যাটাক, পথ দুর্ঘটনা, তীব্র শ্বাসকষ্ট, অচেতন হয়ে যাওয়া এবং অন্যান্য আকস্মিক জরুরি অবস্থার ক্ষেত্রে দ্রুত হাসপাতালে পৌঁছনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিষেবার মাধ্যমে জরুরি সময়ে পরিবহণের অভাবে যাতে কোনও রোগীর চিকিৎসা পেতে দেরি না হয়, সেই লক্ষ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিষেবার সঙ্গে রয়েছে ২৪ ঘণ্টার প্রযুক্তিনির্ভর কমান্ড সেন্টার, GPS-যুক্ত অ্যাম্বুল্যান্স, অ্যাম্বুল্যান্সের নিয়মিত ট্র্যাকিং, হোয়াটসঅ্যাপ -এর মাধ্যমে QR কোড ব্যবহার করে লোকেশন শেয়ার করার ব্যবস্থা, প্রশিক্ষিত জরুরি পরিষেবা কর্মী এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম-সমৃদ্ধ অ্যাম্বুল্যান্স। এর ফলে রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া এবং হাসপাতালের জরুরি বিভাগের সঙ্গে আগে থেকেই সমন্বয় করা সম্ভব হবে।

WhatsApp Image 2026 08 10 at 12.59.31

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মণিপাল হাসপাতাল মুকুন্দপুরের ডিরেক্টর ও হেড – নিউরোলজি, ডা. জয়ন্ত রায় বলেন,
“স্নায়ুর রোগের পরিধি অনেক বড়। স্ট্রোক ও এপিলেপসি থেকে শুরু করে মুভমেন্ট ডিসঅর্ডার, নিউরোডিজেনারেটিভ রোগ এবং অন্যান্য জটিল স্নায়ুর সমস্যার ক্ষেত্রে প্রতিটি রোগীর জন্য আলাদা এবং সঠিক চিকিৎসা পরিকল্পনা প্রয়োজন। স্ট্রোক এমন একটি জরুরি অবস্থা যেখানে সময়মতো রোগ নির্ণয় এবং দ্রুত সঠিক চিকিৎসা রোগীর ভবিষ্যৎ ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। সেন্টার অফ এক্সেলেন্স ফর নিউরোসায়েন্সেস-এর মাধ্যমে আমরা আধুনিক রোগ নির্ণয়, প্রমাণভিত্তিক চিকিৎসা এবং বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের একসঙ্গে নিয়ে এসে সম্পূর্ণ স্নায়ু চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি স্নায়ুর রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং সময়মতো চিকিৎসকের কাছে যাওয়ার গুরুত্বও তুলে ধরা আমাদের লক্ষ্য।”মণিপাল হাসপাতাল মুকুন্দপুরের সিনিয়র কনসালট্যান্ট ও ক্লিনিক্যাল লিড – স্পাইন সার্জারি, ডা. অনিন্দ্য বসু বলেন,
“আধুনিক চিকিৎসা পদ্ধতির উন্নতির ফলে স্পাইন সার্জারিতে অনেক পরিবর্তন এসেছে। মিনিমালি ইনভেসিভ সার্জারির মাধ্যমে অনেক ক্ষেত্রে কম ক্ষত তৈরি করে, কম রক্তক্ষরণ এবং কম ব্যথার সঙ্গে অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে। উপযুক্ত রোগীদের ক্ষেত্রে এর ফলে সুস্থ হয়ে ওঠার সময়ও কমতে পারে। মণিপাল হাসপাতাল মুকুন্দপুরে আমরা আধুনিক প্রযুক্তি ও চিকিৎসা দক্ষতার মাধ্যমে রোগীকেন্দ্রিক স্পাইন চিকিৎসা দেওয়ার উপর গুরুত্ব দিই। সেন্টার অফ এক্সেলেন্স ফর নিউরোসায়েন্সেস-এর মাধ্যমে জটিল স্পাইন সমস্যার রোগীরা রোগ নির্ণয়, অস্ত্রোপচার এবং রিহ্যাবিলিটেশন—প্রতিটি পর্যায়ে সমন্বিত চিকিৎসা পাবেন।”

উন্নত নিউরোইন্টারভেনশন-এর গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে মণিপাল হাসপাতাল মুকুন্দপুরের ডিরেক্টর – নিউরোইন্টারভেনশন অ্যান্ড এন্ডোভাসকুলার সার্জারি, ইমেজিং সায়েন্সেস অ্যান্ড ইন্টারভেনশনাল রেডিওলজি, ডা. সুকল্যাণ পুরকায়স্থ বলেন, “নিউরোইন্টারভেনশনের উন্নতির ফলে মস্তিষ্কের রক্তনালির বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় নতুন সুযোগ তৈরি হয়েছে। খুব ছোট ছিদ্রের মাধ্যমে রক্তনালির ভিতর দিয়ে অত্যন্ত নির্ভুলভাবে চিকিৎসা করা সম্ভব হচ্ছে। আমাদেরহাসপাতালে থাকা বাইপ্লেন ক্যাথ ল্যাব এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সুবিধা। এই প্রযুক্তির মাধ্যমে একই সময়ে বিভিন্ন দিক থেকে  উচ্চমানের লাইভ ছবি পাওয়া যায়, ফলে জটিল নিউরোইন্টারভেনশনাল চিকিৎসা আরও নির্ভুলভাবে করা সম্ভব হয়। বিশেষ করে স্ট্রোক, মস্তিষ্কের রক্তনালির অ্যানিউরিজম, রক্তনালির অস্বাভাবিক গঠন এবং অন্যান্য নিউরোভাসকুলার সমস্যার ক্ষেত্রে দ্রুত ও সঠিক চিকিৎসার জন্য এই প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মণিপাল হাসপাতাল মুকুন্দপুরের ডিরেক্টর ও সিনিয়র কনসালট্যান্ট – নিউরোসার্জারি, ডা. মিলিন্দ দেওগাঁওকর বলেন,
“মুভমেন্ট ডিসঅর্ডারের চিকিৎসায় ডিপ ব্রেন স্টিমুলেশন (DBS)-এর মতো আধুনিক চিকিৎসা পদ্ধতি নতুন সম্ভাবনা তৈরি করেছে। আমাদের হাসপাতালে ডিপ ব্রেন স্টিমুলেশন ক্লিনিক -এর মাধ্যমে এমন রোগীদের মূল্যায়ন ও চিকিৎসার ব্যবস্থা করা হয়, যাঁরা এই উন্নত চিকিৎসা থেকে উপকৃত হতে পারেন। বিশেষ করে পারকিনসন্স ডিজিজ এবং অন্যান্য মুভমেন্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে এই চিকিৎসা গুরুত্বপূর্ণ হতে পারে। DBS-এর জন্য রোগী নির্বাচন, বিস্তারিত নিউরোলজি ও নিউরোসার্জারি পরীক্ষা, সঠিক অস্ত্রোপচার পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি ফলো-আপ প্রয়োজন। একটি বিশেষায়িত ক্লিনিকের মাধ্যমে আমরা রোগীদের পুরো চিকিৎসা প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে প্রয়োজন অনুযায়ী পরিষেবা দেওয়ার চেষ্টা করছি।”

এর সঙ্গে যোগ করে মণিপাল হাসপাতাল মুকুন্দপুরের ক্লিনিক্যাল লিড ও সিনিয়র কনসালট্যান্ট – নিউরোসার্জারি, ডা. দীপেন্দ্র কুমার প্রধান বলেন, “আধুনিক নিউরোসার্জারি শুধু অস্ত্রোপচারের মধ্যে সীমাবদ্ধ নয়। উন্নত ইমেজিং, আধুনিক প্রযুক্তি এবং বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের সমন্বিত সিদ্ধান্ত এখন চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ। মস্তিষ্ক ও স্পাইনের জটিল রোগ থেকে শুরু করে দুর্ঘটনাজনিত আঘাত এবং অন্যান্য নিউরোসার্জিক্যাল সমস্যার ক্ষেত্রে প্রতিটি রোগীর জন্য আলাদা চিকিৎসা পরিকল্পনা প্রয়োজন। আমাদের নিউরোসার্জারি টিম নিউরোলজিস্ট, নিউরোইন্টারভেনশন বিশেষজ্ঞ, রেডিওলজিস্ট, অ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞ এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞদের সঙ্গে একসঙ্গে কাজ করে। সেন্টার অফ এক্সেলেন্স ফর নিউরোসায়েন্সেস এই সমন্বিত চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং জটিল রোগীদের জন্য বিভিন্ন বিশেষজ্ঞের অভিজ্ঞতা এক জায়গায় নিয়ে আসবে।”

অনুষ্ঠানে মণিপাল হসপিটালস ইস্ট-এর রিজিওনাল ডিরেক্টর, ডা. অয়নাভ দেবগুপ্ত বলেন, “সেন্টার অফ এক্সেলেন্স ফর নিউরোসায়েন্সেস-এর উদ্বোধন পূর্ব ভারতে উন্নত, সম্পূর্ণ এবং সমন্বিত স্নায়ু চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করে। মণিপাল হাসপাতালে আমরা মনে করি, স্নায়ুর জরুরি সমস্যা, বিশেষ করে স্ট্রোকের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটি মিনিট রোগীর সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। প্রতিদিন প্রায় ৫০০টি স্ট্রোকের ঘটনা ঘটছে। তাই দ্রুত রোগ শনাক্ত করা, জরুরি পরিষেবা দেওয়া এবং বিশেষজ্ঞ চিকিৎসার কাছে রোগীকে পৌঁছে দেওয়ার জন্য একটি শক্তিশালী ব্যবস্থা তৈরি করা প্রয়োজন। আমাদের সব হাসপাতালই স্ট্রোকের জরুরি চিকিৎসার জন্য প্রস্তুত এবং সেখানে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ও আধুনিক চিকিৎসা পরিকাঠামো রয়েছে। মণিপাল অ্যাডভান্সড রোডসাইড ইমার্জেন্সি সার্ভিসেস (MARS) এবং নতুন ফ্রি ইমার্জেন্সি পিকআপ সার্ভিস -এর মাধ্যমে আমরা জরুরি চিকিৎসার পুরো ব্যবস্থাকে আরও শক্তিশালী করছি। আমাদের লক্ষ্য হল রোগী যেন সঠিক সময়ে সঠিক বিশেষজ্ঞের কাছে পৌঁছতে পারেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পান, যাতে তাঁর সুস্থ হওয়ার সম্ভাবনা আরও বাড়ে।”

সেন্টার অফ এক্সেলেন্স ফর নিউরোসায়েন্সেস-এর উদ্বোধন এবং ফ্রি ইমার্জেন্সি পিকআপ সার্ভিস চালু করা মণিপাল হসপিটালস ইস্ট-এর সমন্বিত চিকিৎসা ব্যবস্থা তৈরির বৃহত্তর উদ্যোগের অংশ। দ্রুত জরুরি পরিষেবা এবং উন্নত রোগ নির্ণয় থেকে শুরু করে বিশেষায়িত চিকিৎসা, অস্ত্রোপচার, রিহ্যাবিলিটেশন এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন—চিকিৎসার প্রতিটি ধাপকে আরও ভালোভাবে একসঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ।এই দুই উদ্যোগের মাধ্যমে কলকাতায় জরুরি চিকিৎসাকে আরও সহজলভ্য করার পাশাপাশি জরুরি সময়ে হাসপাতালে পৌঁছতে পরিবহণের সমস্যা যাতে জীবনরক্ষাকারী চিকিৎসার পথে বাধা না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করার চেষ্টা করছে মণিপাল হাসপাতালস ইস্ট। একই সঙ্গে রোগীকেন্দ্রিক, সহানুভূতিশীল এবং আরও দ্রুত ও কার্যকর জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতিও আরও শক্তিশালী হল।

Related Posts

ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতা QAI কর্তৃক একটি উন্নত স্ট্রোক কেন্দ্র হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত।অধ্যাপক আর পি সেনগুপ্ত ওবিই-কে প্রধান পৃষ্ঠপোষক করে ‘এভরি মিনিট ম্যাটারস’-এর উদ্বোধন এবং স্বীকৃতি ঘোষণার মাধ্যমে বিশ্ব স্ট্রোক দিবস পালিত হলো।
  • November 1, 2026

কলকাতা, ২৯ অক্টোবর ২০২৬: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতা (আইএনকে) আজ ঘোষণা করেছে যে, স্ট্রোক-যত্ন স্বীকৃতির জন্য আইএসকুয়া (ISQua) অনুমোদিত আন্তর্জাতিক সংস্থাগুলির মধ্যে অন্যতম কোয়ালিটি অ্যান্ড অ্যাক্রেডিটেশন ইনস্টিটিউট (কিউএআই) কর্তৃক এটি একটি অ্যাডভান্সড স্ট্রোক সেন্টার হিসাবে স্বীকৃতি পেয়েছে। সহস্রাব্দের বিশিষ্ট নিউরোসার্জন অধ্যাপক আর পি সেনগুপ্ত ওবিই-কে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে নিয়ে বিশ্ব স্ট্রোক দিবসে আই-এনকে-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণাটি করা হয়। ইনস্টিটিউটটি এই দিনটি উদযাপন করে।

অ্যাডভান্সড স্ট্রোক সেন্টার স্বীকৃতি সেইসব হাসপাতালকে দেওয়া হয়, যারা সার্বক্ষণিক ও সার্বক্ষণিক স্ট্রোক সেবা প্রদান করে। এই স্বীকৃতি পেতে হলে, একটি কেন্দ্রে অবশ্যই একটি ২৪x৭ স্ট্রোক টিম ও নিউরোলজিস্ট, একজন নিউরো-ইন্টারভেনশনিস্ট, মেকানিক্যাল থ্রম্বেকটমির জন্য একটি ২৪x৭ ক্যাথ ল্যাব, পারফিউশন স্টাডিসহ উন্নত সিটি ও এমআর ইমেজিং এবং একটি বিশেষায়িত নিউরো-ইনটেনসিভ কেয়ার ইউনিট থাকতে হবে। হাসপাতালে পৌঁছানো থেকে শুরু করে ব্রেন স্ক্যান, রক্ত ​​জমাট দ্রবীভূত করার চিকিৎসা এবং থ্রম্বেকটমি পর্যন্ত প্রতিটি রোগীর চিকিৎসা প্রক্রিয়া কঠোর জাতীয় সময়সীমার নিরিখে পরিমাপ করা হয়।

DSC

“স্ট্রোক হলো সময়ের বিরুদ্ধে এক দৌড়। চিকিৎসা না করা হলে স্ট্রোকের প্রতি মিনিটে মস্তিষ্ক লক্ষ লক্ষ স্নায়ুকোষ হারায়,” বলেছেন ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতার স্ট্রোক বিভাগের পরিচালক ডঃ অপ্রতীম চ্যাটার্জি। “এই স্বীকৃতি আমাদের শহরের প্রতিটি পরিবারের জন্য একটি স্বাধীন আশ্বাস যে, যখন স্ট্রোক হয়, তখন সঠিক দল এবং সঠিক চিকিৎসা নিয়ে INK দিনরাত প্রস্তুত থাকে।”

দিনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল ডঃ চ্যাটার্জির বই ‘এভরি মিনিট ম্যাটারস: স্টোরিজ অফ স্ট্রোক, সারভাইভাল অ্যান্ড হোপ’-এর প্রকাশনা অনুষ্ঠান। স্ট্রোকের প্রথম লক্ষণগুলো লক্ষ্য করে অপেক্ষা করতে অস্বীকার করা রোগীদের শয্যাপার্শ্বে বছরের পর বছর কাটানোর অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া এই বইটি সেইসব রোগীদের গল্প বলে, যারা হাঁটার জন্য লড়াই করেছেন; সেইসব পরিবারের কথা বলে, এবং হাসপাতালের করিডোরে কাটানো দীর্ঘ রাতের কথা বলে, যখন একটি পরিবারের একমাত্র অবলম্বন ছিল আশা। এটি ভয় এবং সাহসের একটি বই; জীবন বদলে দেওয়া মুহূর্তগুলোর কথা বলে; এবং জরুরি অবস্থা শেষ হওয়ার অনেক পরেও টিকে থাকা আশার কথা বলে।

“আমার চিকিৎসাধীন প্রত্যেক রোগীই আমাকে সাহস সম্পর্কে কিছু না কিছু শিখিয়েছেন,” বলেছেন ডা. চ্যাটার্জি। “এই বইটির মাধ্যমে আমি তাদের গল্পগুলো বিশ্বকে ফিরিয়ে দিচ্ছি, যাতে আরও একটি পরিবার সময়মতো স্ট্রোক শনাক্ত করতে পারে এবং আরও একজন বেঁচে ফেরা ব্যক্তি জানতে পারে যে স্ট্রোকের পরেও জীবন আশায় পূর্ণ হতে পারে।”

ভারতে মৃত্যু ও অক্ষমতার অন্যতম প্রধান কারণ হলো স্ট্রোক। আইএনকে জনসাধারণকে হঠাৎ ভারসাম্য বা দৃষ্টিশক্তি হারানো, মুখের একপাশ ঝুলে যাওয়া, অঙ্গ-প্রত্যঙ্গের দুর্বলতা বা কথা জড়িয়ে যাওয়ার মতো যেকোনো লক্ষণকে জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করতে এবং অযথা হাসপাতালে না গিয়ে অবিলম্বে স্ট্রোকের জন্য প্রস্তুত কোনো হাসপাতালে যেতে অনুরোধ করেছে।

Continue reading
৮ম ন্যাপকন ২০২৬ কলকাতা, ভারত ও বিদেশের শীর্ষস্থানীয় শ্বাসতন্ত্র বিশেষজ্ঞগণ একত্রিত হন তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনে পালমোনারি মেডিসিনের অগ্রগতি, উদীয়মান প্রযুক্তি, গবেষণা এবং বহুমাত্রিক শ্বাসতন্ত্রীয় স্বাস্থ্যসেবার উপর আলোকপাত করতে।
  • November 1, 2026

কলকাতা, ২৯ অক্টোবর ২০২৬: ইন্ডিয়ান চেস্ট সোসাইটি (ICS) কলকাতার তাজ তাল কুটিরে তাদের ২৮তম জাতীয় সম্মেলন (ন্যাপকন ২০২৬ কলকাতা) উদ্বোধন করতে চলেছে। এই তিন দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলনটি ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত আইটিসি রয়্যাল বেঙ্গল এবং আইটিসি সোনার-এ অনুষ্ঠিত হবে। শ্বাসতন্ত্রীয় চিকিৎসার সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করার জন্য এখানে শীর্ষস্থানীয় পালমোনোলজিস্ট, শ্বাসতন্ত্র বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষাবিদ এবং দেশি ও বিদেশি অনুষদ সদস্যরা একত্রিত হবেন।
“শ্বাসতন্ত্রীয় চিকিৎসার ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়া” এই প্রতিপাদ্যের সম্মেলনটির লক্ষ্য হলো শ্বাসতন্ত্রের রোগ নির্ণয়, চিকিৎসা এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে উদীয়মান উদ্ভাবন নিয়ে বৈজ্ঞানিক আদান-প্রদান, পেশাগত সহযোগিতা এবং আলোচনার জন্য একটি মঞ্চ প্রদান করা।

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া এবং ভোক্তা বিষয়ক প্রতিমন্ত্রী (স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত) ডঃ ইন্দ্রনীল খানের সম্মানিত উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
এই অনুষ্ঠানে ইন্ডিয়ান চেস্ট সোসাইটির ঊর্ধ্বতন পদাধিকারী এবং সদস্যরাও উপস্থিত থাকবেন, যাঁদের মধ্যে রয়েছেন আইসিএস ন্যাপকন ২০২৬ কলকাতার প্রধান পৃষ্ঠপোষক ডঃ এ জি ঘোষাল; আয়োজক কমিটির চেয়ারম্যান ডঃ রাজা ধর; ইন্ডিয়ান চেস্ট সোসাইটির জাতীয় সচিব ডঃ অমিতা নেনে; জাতীয় বৈজ্ঞানিক চেয়ার ডঃ জি সি খিলনানি; আয়োজক কমিটির সচিব ডঃ ইন্দ্রনীল হালদার; এবং ইন্ডিয়ান চেস্ট সোসাইটির সভাপতি ডঃ রাকেশ চাওলা।

একটি বিস্তৃত বৈজ্ঞানিক কর্মসূচি
আইটিসি রয়্যাল বেঙ্গল এবং আইটিসি সোনার-এর একাধিক হলে নির্ধারিত এই বৈজ্ঞানিক কর্মসূচিতে বিশেষজ্ঞ-পরিচালিত অধিবেশন, মূল বক্তব্য, বক্তৃতা, কর্মশালা, সিম্পোজিয়াম, বিতর্ক এবং প্যানেল আলোচনা অন্তর্ভুক্ত থাকবে। অধিবেশনগুলিতে শ্বাসতন্ত্রের চিকিৎসাবিজ্ঞানের সমসাময়িক প্রতিবন্ধকতা এবং ক্রমবিকাশমান পদ্ধতিসমূহ নিয়ে আলোচনা করা হবে, যেখানে প্রমাণ-ভিত্তিক চিকিৎসাপদ্ধতি এবং রোগী পরিচর্যার অগ্রগতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এছাড়াও, একাধিক সিম্পোজিয়াম, বিতর্ক এবং প্যানেল আলোচনায় শ্বাসতন্ত্রের রোগের প্রতিটি দিক তুলে ধরা হবে। যদিও মূল লক্ষ্য বিশ্বব্যাপী ফুসফুসের স্বাস্থ্য, তবে ভারতীয়, দক্ষিণ এশীয় এবং বৃহত্তর এশীয় দৃষ্টিভঙ্গির উপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বৈজ্ঞানিক আলোচনাগুলিতে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমা দেশগুলির তুলনায় আমাদের মহাদেশ ও দেশে ফুসফুসের রোগের উপস্থাপনার মধ্যেকার সুস্পষ্ট পার্থক্য তুলে ধরা হবে, যা দক্ষিণ এশিয়া এবং ভারতের প্রয়োজন অনুসারে বিশেষভাবে তৈরি নির্দেশিকা ও প্রোটোকল প্রণয়নে সহায়তা করবে। পরিশেষে, পারস্পরিক শিক্ষা, জ্ঞান বিনিময়, নতুন গবেষণা প্রকল্পের সূচনা এবং কৌশলগত নেটওয়ার্কিং-এর এই চেতনাই ন্যাপকন ২০২৬ কলকাতার মূল আদর্শ গঠন করে।

ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), অ্যাজমা এবং যক্ষ্মা আলোচনার প্রধান বিষয়গুলির মধ্যে থাকবে। অধিবেশনগুলিতে তামাকের সংস্পর্শ ছাড়াও সিওপিডি, উদীয়মান চিকিৎসা কৌশল, গুরুতর অ্যাজমা ও বায়োলজিক থেরাপি, যক্ষ্মার রোগ নির্ণয় ও চিকিৎসায় অগ্রগতি এবং ওষুধ-প্রতিরোধী যক্ষ্মার কারণে সৃষ্ট চলমান প্রতিবন্ধকতাগুলি পরীক্ষা করা হবে।

এই কর্মসূচিতে ইন্টারস্টিশিয়াল ফুসফুসের রোগ (ILD), পালমোনারি হাইপারটেনশন, ফুসফুসের ক্যান্সার এবং ইন্টারভেনশনাল পালমোনোলজি নিয়েও ব্যাপক আলোচনা থাকবে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে ডায়াগনস্টিক ইমেজিং-এর অগ্রগতি, অ্যান্টিফাইব্রোটিক থেরাপি, মলিকুলার টেস্টিং, ব্রঙ্কোস্কোপিক ইন্টারভেনশন, ফুসফুসের নোডিউল নির্ণয় এবং জটিল শ্বাসতন্ত্রের অবস্থার জন্য বিকশিত চিকিৎসা পদ্ধতি।
আরেকটি প্রধান আলোচ্য বিষয় হবে শ্বাসতন্ত্রের স্বাস্থ্যসেবায় প্রযুক্তি এবং উদ্ভাবনের সমন্বয়। বিশেষ অধিবেশনগুলোতে পালমোনারি মেডিসিনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ অন্বেষণ করা হবে, যার মধ্যে এক্স-রে এবং সিটি নোডিউল বিশ্লেষণ অন্তর্ভুক্ত থাকবে। এর পাশাপাশি ক্লিনিক্যাল অনুশীলনে এআই প্রয়োগের সাথে জড়িত নৈতিক বিবেচনার উপরও আলোচনা করা হবে।
জলবায়ু সংকট এবং দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবেলা
পরিবেশগত ঝুঁকি ক্রমাগত বাড়তে থাকায়, এই বছরের সম্মেলনটি পরিবেশগত সংস্পর্শ, বায়ু দূষণ এবং জরুরি অবস্থার প্রস্তুতির উপর বিশেষভাবে আলোকপাত করছে। ২৯ অক্টোবর ২০২৬-এ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু সংকট বিষয়ক একটি বিশেষ কর্মশালায় আলোচনা করা হবে যে কীভাবে জলবায়ু-চালিত ঘটনা—যেমন বন্যা, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ, দাবানল, শিল্প দুর্ঘটনা এবং মারাত্মক বায়ু দূষণ—শ্বাসতন্ত্রের স্বাস্থ্যকে সরাসরি প্রভাবিত করে। যেহেতু পরিবেশগত দুর্যোগের পর বিপুল সংখ্যক রোগীর ব্যবস্থাপনার দায়িত্ব প্রায়শই বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং জরুরি সেবা দলগুলোকেই প্রথমে নিতে হয়, তাই এই কর্মশালায় ব্যাপক হতাহতের ব্যবস্থাপনার জন্য চিকিৎসাগত কৌশল, অক্সিজেন ও ভেন্টিলেটরের সরবরাহ নিশ্চিত করা এবং তীব্র ধোঁয়া, ধূলিকণা ও রাসায়নিক সংস্পর্শের চিকিৎসা নিয়ে আলোচনা করা হবে। এতে ফুসফুসের স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত পরিণতিও খতিয়ে দেখা হবে, বিশেষ করে পূর্ব ভারত এবং বঙ্গীয় ব-দ্বীপের মতো ঝুঁকিপূর্ণ বাস্তুতন্ত্রের উপর জোর দেওয়া হবে।
নিবিড় পরিচর্যা, পুনর্বাসন এবং বহু-বিভাগীয় সহযোগিতাএতে তীব্র শ্বাসযন্ত্রের ব্যর্থতা, তীব্র শ্বাসকষ্ট সিন্ড্রোম (ARDS), নন-ইনভেসিভ ভেন্টিলেশন, পালমোনারি রিহ্যাবিলিটেশন, ঘুমের ব্যাধি এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ বিষয়ক অধিবেশন অন্তর্ভুক্ত থাকবে। এই আলোচনাগুলো ক্লিনিক্যাল প্রমাণ এবং বাস্তবসম্মত বিবেচনার উপর আলোকপাত করবে, এবং একই সাথে বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে শ্বাসযন্ত্রের যত্নকে শক্তিশালী করার সুযোগগুলো খতিয়ে দেখবে।
এই সম্মেলনে একটি অ্যালাইড হেলথ প্রোগ্রামও থাকবে, যা ক্লিনিক্যাল গবেষণা, রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার এবং পালমোনারি রিহ্যাবিলিটেশনকে অন্তর্ভুক্ত করবে। রোগী-কেন্দ্রিক বিশেষ কার্যক্রম এবং বিশেষজ্ঞদের সাথে আলাপচারিতামূলক আলোচনা প্রচলিত বৈজ্ঞানিক অধিবেশনের বাইরেও অংশগ্রহণের পরিধিকে আরও বিস্তৃত করবে।
এর বৈচিত্র্যময় বৈজ্ঞানিক কর্মসূচির মাধ্যমে, ন্যাপকন ২০২৬ কলকাতা বিভিন্ন বিশেষত্বের মধ্যে জ্ঞান বিনিময়কে উৎসাহিত করতে, পেশাগত সহযোগিতা জোরদার করতে এবং অংশগ্রহণকারী স্বাস্থ্যসেবা পেশাদারদের শ্বাসযন্ত্রের চিকিৎসাবিজ্ঞানের উদীয়মান উন্নয়ন সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করতে চায়। এই সম্মেলনটি শ্বাসযন্ত্রের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বর্তমান ক্লিনিক্যাল চ্যালেঞ্জগুলো খতিয়ে দেখা, গবেষণা ভাগাভাগি করা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মিস করে যাওয়া

এসপিকে জৈন ফিউচারিস্টিক একাডেমি আয়োজন করল ‘দিওয়ালি মেলা ২.০’|

এসপিকে জৈন ফিউচারিস্টিক একাডেমি আয়োজন করল ‘দিওয়ালি মেলা ২.০’|

ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতা QAI কর্তৃক একটি উন্নত স্ট্রোক কেন্দ্র হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত।অধ্যাপক আর পি সেনগুপ্ত ওবিই-কে প্রধান পৃষ্ঠপোষক করে ‘এভরি মিনিট ম্যাটারস’-এর উদ্বোধন এবং স্বীকৃতি ঘোষণার মাধ্যমে বিশ্ব স্ট্রোক দিবস পালিত হলো।

ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতা QAI কর্তৃক একটি উন্নত স্ট্রোক কেন্দ্র হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত।অধ্যাপক আর পি সেনগুপ্ত ওবিই-কে প্রধান পৃষ্ঠপোষক করে ‘এভরি মিনিট ম্যাটারস’-এর উদ্বোধন এবং স্বীকৃতি ঘোষণার মাধ্যমে বিশ্ব স্ট্রোক দিবস পালিত হলো।

৮ম ন্যাপকন ২০২৬ কলকাতা, ভারত ও বিদেশের শীর্ষস্থানীয় শ্বাসতন্ত্র বিশেষজ্ঞগণ একত্রিত হন তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনে পালমোনারি মেডিসিনের অগ্রগতি, উদীয়মান প্রযুক্তি, গবেষণা এবং বহুমাত্রিক শ্বাসতন্ত্রীয় স্বাস্থ্যসেবার উপর আলোকপাত করতে।

৮ম ন্যাপকন ২০২৬ কলকাতা, ভারত ও বিদেশের শীর্ষস্থানীয় শ্বাসতন্ত্র বিশেষজ্ঞগণ একত্রিত হন তিন দিনব্যাপী  জাতীয় সম্মেলনে পালমোনারি মেডিসিনের অগ্রগতি, উদীয়মান প্রযুক্তি, গবেষণা এবং বহুমাত্রিক শ্বাসতন্ত্রীয় স্বাস্থ্যসেবার উপর আলোকপাত করতে।

মণিপাল হসপিটালের উদ্যোগে “বি ফাস্ট” পদ্ধতি এবং স্ট্রোকের প্রাথমিক শনাক্তকরণের পক্ষে প্রচার অভিজান বিশ্ব স্ট্রোক দিবসে|

মণিপাল হসপিটালের  উদ্যোগে “বি ফাস্ট” পদ্ধতি এবং স্ট্রোকের প্রাথমিক শনাক্তকরণের পক্ষে প্রচার  অভিজান বিশ্ব স্ট্রোক দিবসে|

ভেটেরান ক্রিকেট বেঙ্গল অ্যাসোসিয়েশন ‘অল ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট লিগ’ টুর্নামেন্টের ঘোষণা করল; উন্মোচিত হলো অফিসিয়াল জার্সি |

ভেটেরান ক্রিকেট বেঙ্গল অ্যাসোসিয়েশন ‘অল ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট লিগ’ টুর্নামেন্টের ঘোষণা করল; উন্মোচিত হলো অফিসিয়াল জার্সি |

দ্য বোস ফাইলস — সত্য না ষড়যন্ত্র

দ্য বোস ফাইলস — সত্য না ষড়যন্ত্র