মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতাল ব্লাডার ক্যানসার সারভাইভারদের নিয়ে আয়োজন করল এক হৃদয়ছোঁয়া ‘চ্যাম্পিয়নস মিট’

কলকাতা, ২৯শে মে ২০২৫: মণিপাল হাসপাতাল নেটওয়ার্কের অংশ, পূর্ব ভারতের অন্যতম প্রধান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতাল, আজ একটি আবেগঘন ব্লাডার ক্যানসার সারভাইভার্স মিট-এর আয়োজন করল। এই বিশেষ মিলনমেলায় ক্যানসারজয়ী রোগী, তাঁদের পরিবার, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা একত্রিত হয়ে উদযাপন করলেন সাহস, আরোগ্য এবং সচেতনতার এক অনন্য গল্প।

এই আয়োজন শুধু ক্যানসারজয়ীদের জন্য নয়, শ্রদ্ধা জানানো হল তাঁদের প্রিয়জনদেরও যারা এই লড়াইয়ে পরাজিত হয়েছেন—যাতে তাঁরা অনুভব করেন, তাঁদের দুঃখ-ভাগের যাত্রায় তাঁরা একা নন। এই উদ্যোগের মাধ্যমে ইউরোলজিক্যাল ক্যানসার  – ব্লাডার ক্যানসার সম্পর্কে সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যও নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের আবেগঘন মুহূর্তগুলির মধ্যে অন্যতম ছিল বাস্তব জীবনের সাহস ও সহিষ্ণুতার গল্পগুলি। প্রয়াত গৌতম মুখার্জীর স্ত্রী মৈত্রেয়ী মুখার্জী ও পুত্র কৌশিক মুখার্জী তাঁদের ক্যানসারের বিরুদ্ধে সংগ্রামের যাত্রা সকলের সঙ্গে ভাগ করে নেন। প্রয়াত বিউটি দাসের কন্যা শ্রীজিতা দাসও তাঁর মায়ের সাহসিক লড়াইয়ের স্মৃতিচারণ করেন।

৩০ জনেরও বেশি ব্লাডার ক্যানসারজয়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাঁদের অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা শোনান। তাঁদের মধ্যে একজন, কেষ্টপুরের ৪৪ বছর বয়সী গৃহবধূ ঝুনু বিশ্বাস বলেন, “ডিসেম্বর ২০২৩-এ আমার ব্লাডারে একটি টিউমার ধরা পড়ে। ডঃ অভয় কুমার প্রথম অপারেশন করেন এবং বায়োপসিতে ক্যানসার ধরা পড়ে। পরে আবার অপারেশন করতে হয়। আমি মুম্বই গিয়ে চিকিৎসা শুরু করলেও আত্মবিশ্বাস পাইনি। অবশেষে ডঃ কুমারের তত্ত্বাবধানে মেডিকায় ফিরে আসি। ব্লাডার অপসারণের পরামর্শে প্রথমে দ্বিধা থাকলেও জুন ২০২৪-এ সার্জারির পরে আমি সুস্থ হয়ে উঠছি এবং প্রতিদিন আরও শক্তিশালী অনুভব করছি।”

৬০ বছর বয়সী ব্যবসায়ী প্রদীপ মুখার্জী, যিনি সোদপুরের বাসিন্দা, বলেন,
“২০২২ সালে ব্লাডার ক্যানসার ধরা পড়ার পর আমি অবিলম্বে চিকিৎসা শুরু করি। ডঃ অভয় কুমার আমার অস্ত্রোপচার করেন এবং পুরো সময়টায় ভরসা ও সাহস জুগিয়েছেন। মেডিকার টিমের সহায়তায় আমি নতুন করে জীবন শুরু করতে পেরেছি।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর (ডঃ) সুবীর গাঙ্গুলী, সিনিয়র কনসালট্যান্ট ও অ্যাডভাইজার, রেডিয়েশন অনকোলজি, মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতাল। তিনি বলেন, “একজন ক্যানসার রোগীর আরোগ্য শুধু চিকিৎসা নয়, বরং সার্বিক সহায়তার উপর নির্ভর করে। মেডিকায় আমরা সার্জারি, রেডিয়েশন থেরাপি, মানসিক সহায়তা এবং পুষ্টির পরামর্শ একত্রে মিলিয়ে একটি হোলিস্টিক কেয়ার মডেল গড়ে তুলেছি। কেয়ারগিভারদের মানসিক স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ। তাঁদের জন্য আমরা চালু করেছি ‘মনবীণা ক্লিনিক’, যেখানে তারা বিনামূল্যে কাউন্সেলিং ও গাইডেন্স পান।”

মেডিকার ইউরোলজি বিভাগের প্রধান ও ইউরো-অনকো ও রোবোটিক সার্জারির বিশেষজ্ঞ ডঃ অভয় কুমার বলেন,
“ব্লাডার ক্যানসার প্রায়শই উপেক্ষিত হয়, ফলে দেরিতে রোগ ধরা পড়ে এবং চিকিৎসা কঠিন হয়ে যায়। আমরা রোবোটিক প্রযুক্তিকে রোগীকেন্দ্রিক যত্নের সঙ্গে মিলিয়ে ফলাফলকে উন্নত করার দিকে জোর দিচ্ছি। ২০২৩ সালে আমরা ব্লাডার ক্যানসার সাপোর্ট গ্রুপ চালু করেছি, যেখানে রোগীরা একে অপরকে সমর্থন করেন এবং অভিজ্ঞতা ভাগ করে নেন।”

সিনিয়র কনসালট্যান্ট সাইকোলজিস্ট, মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালের সোহিনী সাহা বলেন, “ক্যানসার শুধু দেহ নয়, মনকেও গভীরভাবে প্রভাবিত করে। আতঙ্ক, দুশ্চিন্তা ও মানসিক অবসাদ রোগীর চিকিৎসা জার্নির বড় অংশ। আমাদের মানসিক সহায়তা ব্যবস্থা এই যাত্রাকে সহজ করতে সহায়তা করে।”

ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান প্রীতিশা ঘোষ বলেন, “চিকিৎসার আগে, সময় ও পরে পুষ্টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যালান্সড এবং পার্সোনালাইজড ডায়েট রিকভারি ও ইমিউনিটিকে প্রভাবিত করে। আমরা প্রতিটি রোগীর জন্য আলাদা ডায়েট প্ল্যান তৈরি করি যাতে তাঁরা সুস্থভাবে তাঁদের যাত্রা চালিয়ে যেতে পারেন।”

অনুষ্ঠান শেষ হয় ক্যানসার সারভাইভারদের সুরেলা পরিবেশনা, কেয়ারগিভারদের নিয়ে মুক্ত আলোচনা এবং একটি সচেতনতামূলক অঙ্গীকারের মাধ্যমে—প্রাথমিক উপসর্গ যেমন প্রস্রাবে রক্ত, ঘন ঘন প্রস্রাবের প্রবণতা এবং পেলভিক অঞ্চলে ব্যথা দেখা দিলে যেন কেউ অবহেলা না করেন এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন।

Related Posts

নিজেই হোন আপনার দুর্গাতিনাশিনী: এই স্তন ক্যান্সার সচেতনতা মাসে মণিপাল হাসপাতাল ইএম বাইপাস নারীদের স্তন স্বাস্থ্যের দায়িত্ব নিতে আহ্বান জানাচ্ছে |
  • October 8, 2026


কলকাতা, ৬ই অক্টোবর ২০২৬: স্তন ক্যান্সার একজন নারীর জন্য অন্যতম কঠিন স্বাস্থ্য সংগ্রাম হতে পারে, কিন্তু সচেতনতা, প্রাথমিক শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা এই যাত্রার গতিপথ উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে পারে। এই স্তন ক্যান্সার সচেতনতা মাসে (অক্টোবর), মণিপাল হাসপাতাল ইএম বাইপাস “দুর্গাতিনাশিনী – আপনিই আপনার” এই থিমের উপর একটি সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে নারীদের তাদের স্তন স্বাস্থ্যের দায়িত্ব নিতে উৎসাহিত করছে। এই উদ্যোগটি স্তন স্বাস্থ্য, প্রাথমিক শনাক্তকরণ এবং সময়মতো যত্ন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনার জন্য গণমাধ্যমকে একত্রিত করবে এবং একই সাথে নিজের স্বাস্থ্য সম্পর্কে সক্রিয় হওয়ার গুরুত্ব সম্পর্কে বৃহত্তর সচেতনতা বাড়াতে উৎসাহিত করবে।

উৎসবের মরসুমে নারীশক্তির অদম্য চেতনা থেকে অনুপ্রেরণা নিয়ে এই প্রচারাভিযানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নারীরা, যাঁদের মধ্যে ছিলেন বাংলা চলচ্চিত্রে কাজের জন্য পরিচিত প্রশংসিত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার নন্দিতা রায় এবং ভারতীয় মডেল রিচা শর্মা, যিনি ২০১১ সালে মিসেস ইন্ডিয়া খেতাব অর্জন করেন এবং আঞ্চলিক ও হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন। তাঁদের উপস্থিতি এই প্রচারাভিযানে নারীর শক্তি ও সহনশীলতার উদযাপনকে আরও বাড়িয়ে দিয়েছে এবং এই বার্তাকে শক্তিশালী করেছে যে, শক্তি কেবল রোগ নির্ণয়ের পর তার বিরুদ্ধে লড়াই করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর মধ্যে রয়েছে রোগের লক্ষণগুলো আগেভাগে চেনা, নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া এবং দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া।
স্তন ক্যান্সার নারীদের মধ্যে একটি প্রধান স্বাস্থ্য উদ্বেগ হিসেবে রয়ে গেছে, যার ফলে উন্নত ফলাফলের জন্য সচেতনতা এবং প্রাথমিক রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। তবে, এই যাত্রা কেবল হাসপাতাল বা চিকিৎসার মাধ্যমেই শুরু হয় না। এটি শুরু হয় আরও অনেক আগে, যখন একজন নারী নিজের শরীরকে চেনেন, পরিবর্তনগুলো চিনতে পারেন এবং পেশাদার পরামর্শ নেওয়ার আত্মবিশ্বাস অর্জন করেন।

WhatsApp Image 2026 10 06 at 18.12.19 (1)

সভায় বক্তব্য রাখার সময়, মণিপাল হাসপাতাল, মুকুন্দপুর ক্লাস্টারের সার্জিক্যাল অনকোলজি (ব্রেস্ট সার্জারি) বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ডা. নেহা চৌধুরী বলেন, “‘দুর্গাতিশিনী’-র বার্তা স্তন ক্যান্সারের গতানুগতিক ধারণার ঊর্ধ্বে। এটি নারীদের সাহসিকতার প্রশংসা করে এবং এই ধারণাকে আরও শক্তিশালী করে যে, তারা নিজেদের স্বাস্থ্য রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করতে পারেন। ক্যান্সারের এই যাত্রাপথে মানসিক ও সামাজিক সমর্থনের গুরুত্বও অবিচ্ছেদ্য। স্তন ক্যান্সার থেকে বেঁচে ফেরা নারীদের অভিজ্ঞতা বারবার প্রমাণ করেছে যে, যদিও চিকিৎসাগত দক্ষতা এবং যথাযথ চিকিৎসা অপরিহার্য, পরিবার, বন্ধু এবং পরিচর্যাকারীদের কাছ থেকে পাওয়া উৎসাহ রোগীদের রোগ নির্ণয় ও আরোগ্যের প্রতিবন্ধকতাগুলো মোকাবিলা করার জন্য মানসিক শক্তি জোগাতে পারে।”

অনুষ্ঠানে, মণিপাল হাসপাতাল ইএম বাইপাসের সার্জিক্যাল অনকোলজি (ব্রেস্ট সার্জারি) বিভাগের কনসালটেন্ট ডাঃ পূজা আগরওয়াল বলেন, “প্রাথমিক রোগ নির্ণয়ই মূল চাবিকাঠি, এবং আমরা পরামর্শ দিই যে ৪০ বছরের বেশি বয়সী সকল মহিলার প্রতি বছর ম্যামোগ্রাম করানো উচিত এবং তরুণীদের নিয়মিত স্ব-স্তন পরীক্ষা করা উচিত। এটি বেশ উদ্বেগজনক যে ভারতে স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীদের মধ্যে ৬১% উন্নত পর্যায়ে আসেন এবং খুব কম সংখ্যক রোগীই প্রাথমিক পর্যায়ে আমাদের কাছে আসেন। এই প্রবণতার পিছনে বিভিন্ন সাংস্কৃতিক কারণ এবং কম সচেতনতা অন্যতম প্রধান কারণ।” তিনি আরও বলেন, “স্তন ক্যান্সারের চিকিৎসার জন্য চিকিৎসা দক্ষতার সাথে স্ব-যত্নের প্রতি অঙ্গীকারের সমন্বয় প্রয়োজন। তাই, আমরা ব্যক্তিগতকৃত যত্ন এবং একটি সঠিক রোগ নির্ণয়, পর্যায় নির্ধারণ এবং চিকিৎসা পরিকল্পনার জন্য সচেষ্ট থাকি। প্রতিটি পদক্ষেপ, তা সার্জারি হোক বা থেরাপি, সর্বোত্তম ফলাফল আনার জন্য একটি বহু-বিভাগীয় দল দ্বারা সমন্বিত হয়। একটি উন্নত জীবনের পথ প্রশস্ত করার জন্য রোগীর অংশগ্রহণ, স্ব-যত্ন, সঠিক পুষ্টি এবং মানসিক সমর্থন সমান গুরুত্ব বহন করে।” এই যাত্রাপথে পরিবারের সদস্য এবং বন্ধুদের সমর্থনও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের সমর্থন রোগীদের এই রোগের বিরুদ্ধে লড়াই করার মানসিক শক্তি জোগায়।”
এই উদ্যোগটির তাৎপর্য সম্পর্কে বলতে গিয়ে কলকাতার ব্রডওয়ে এবং মুকুন্দপুর ক্লাস্টারের মণিপাল কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টারের পরিচালক ডঃ সৌরভ দত্ত বলেন, “স্তন ক্যান্সার সচেতনতাকে অবশ্যই এক মাসব্যাপী আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর মূল উদ্দেশ্য হলো নারীদের নিজেদের শরীর সম্পর্কে বুঝতে, পরিবর্তনগুলো শনাক্ত করতে এবং সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিতে উৎসাহিত করা। প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় চিকিৎসার যাত্রাপথে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। আমাদের ‘দুর্গাতিশিনী’ অভিযানের মাধ্যমে আমরা এই বার্তাটি আরও জোরদার করতে চাই যে, প্রত্যেক নারীরই নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রথম পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রয়েছে।”
এই প্রচারণার আরেকটি লক্ষ্য হলো স্তন ক্যান্সার নিয়ে আলোচনাকে ভয় থেকে ক্ষমতায়নের দিকে নিয়ে যাওয়া। এই রোগ মোকাবিলায় বেঁচে ফেরা ব্যক্তিরা এবং রোগীরা প্রায়শই আত্মবিশ্বাস, সহনশীলতা এবং একটি শক্তিশালী সহায়তা ব্যবস্থার গুরুত্বের কথা বলেন। এর আগে স্তন ক্যান্সার থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের এক সমাবেশে রোগীরা বলেছিলেন, কীভাবে সঠিক চিকিৎসা, আশ্বাস এবং সমর্থন তাদের আত্মবিশ্বাস ফিরে পেতে ও দৈনন্দিন জীবনে ফিরতে সাহায্য করেছিল।

তবে, এই ‘রোগের রাজা’র বিরুদ্ধে লড়াই শুধু নারীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। যদিও স্তন ক্যান্সার প্রধানত নারীদের সঙ্গেই সম্পর্কিত, পুরুষদের স্তন ক্যান্সারের ঘটনাও নথিভুক্ত হয়েছে, যদিও তা বিরল। কলকাতার বাসিন্দা ৬২ বছর বয়সী অশোক চক্রবর্তীর জন্য এই যাত্রা শুরু হয়েছিল একটি

Continue reading
ওয়ার্ল্ড হার্ট ফেডারাশনের ডাকে ক্যালকাটা কার্ডিওলজি ফাউন্ডেশন, ভারত সেবাশ্রম সংঘ ও কালিকাপুর আগুয়ান সঙ্ঘের যৌথ উদ্যোগে সঙ্ঘের ক্রীড়াঙ্গনে একটি বৃক্ষ রোপণ উৎসব ও সিপিআর প্রশিক্ষণের আয়োজন করা হয়।
  • October 1, 2026

কলকাতা, ২৯শে সেপ্টেম্বর ২০২৬:আমাদের দেশে হৃদরোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বাড়ছে অল্পবয়সীদের মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনাও। প্রতি বছর প্রায় আঠাশ শতাংশ মানুষ এদেশে হৃদরোগে মারা যান। এই মৃত্যুহার কমাতে জন সচেতনতা অত্যন্ত জরুরী। বিশ্ব ব্যাপী মানুষকে এবিষয়ে সচেতন করতে ওয়ার্ল্ড হার্ট ফেডারাশনের ডাকে প্রতি বছর ২৯শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে পালিত হয়। এই উপলক্ষ্যে এই অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথির আসন অলংকৃত করেন ভারত সেবাশ্রম সংঘের জেনারেল সেক্রেটারি স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ঠ হৃদরোগ বিশেষজ্ঞ ডা. প্রকাশ কুমার হাজরা।
সংঘগুরু স্বামী প্রণবানন্দজীর প্রতিকৃতিতে মাল্যদানের পর সেক্রেটারী মহারাজের বৃক্ষ রোপনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। দুটি বেল ও পাঁচটি মেহগিনি গাছের চারা লাগান হয়। গাছগুলির নাম রাখা হয় সপ্তর্ষি মন্ডলের সাত ঋষির নামে।
পথে ঘাটে হঠাৎ হার্ট অ্যাটাকে, দুর্ঘটনায় বা অন্য কোন কারনে মানুষ অজ্ঞান হয়ে গেলে রোগীর প্রাণ বাঁচাতে কাছে উপস্থিত জনের সিপিআরের মত প্রাথমিক চিকিৎসা জানা খুবই প্রয়োজন। এই জন্য ক্যালকাটা কার্ডিওলজি ফাউন্ডেশন নিয়মিত সিপিআর ট্রেনিং ক্যাম্পের আয়োজন করে থাকে। আজকের অনুষ্ঠানে সিপিআর শেখান ডা. পি কে হাজরা ও প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. সুনীপ ব্যানার্জি।

বিভিন্ন বক্তাদের কথা থেকে উঠে আসে ধুমপান না করলে, ছোট থেকে খেলাধুলা, ব্যায়াম ও শারীরিক পরিশ্রম করলে ও সব ডায়েট মেনে চললে, ডায়বিটিস ও হাইপার টেনশন থাকলে নিয়মিত ওষুধ খেলে অন্য অনেক অসুখের সঙ্গে হার্টের অসুখকেও অনেকটাই দূরে রাখা যায়। সেক্রেটারি মহারাজ, ডা. হাজরা, ডা. ব্যানার্জি ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. অর্ণব মাইতি, বিশিষ্ট পালমোনলজিস্ট ডা. অণির্বাণ দেব, ডা. এস এস দাস, এবং স্বামী প্রণবানন্দ ইনিস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনলজির ডাইরেক্টর শ্রী প্রবীর দে। আধ্যাতিকতা ও বিজ্ঞানের মেলবন্ধনে অনুষ্ঠানটি সার্থক হয়ে ওঠে।

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মিস করে যাওয়া

পুজোর প্রাক্কালে অতিরিক্ত পরিষেবা ও এসি ইএমইউ-র নতুন স্টপেজের মাধ্যমে শহরতলির রেল যোগাযোগ আরও উন্নত করল শিয়ালদহ ডিভিশন |

পুজোর প্রাক্কালে অতিরিক্ত পরিষেবা ও এসি ইএমইউ-র নতুন স্টপেজের মাধ্যমে শহরতলির রেল যোগাযোগ আরও উন্নত করল শিয়ালদহ ডিভিশন |

ডানকুনিতে ওয়্যারহাউস প্রকল্পে ₹১,০০০ কোটি বিনিয়োগের ঘোষণা অলকার্গো লজিস্টিক্সের |

ডানকুনিতে ওয়্যারহাউস প্রকল্পে ₹১,০০০ কোটি বিনিয়োগের ঘোষণা অলকার্গো লজিস্টিক্সের |

নিজেই হোন আপনার দুর্গাতিনাশিনী: এই স্তন ক্যান্সার সচেতনতা মাসে মণিপাল হাসপাতাল ইএম বাইপাস নারীদের স্তন স্বাস্থ্যের দায়িত্ব নিতে আহ্বান জানাচ্ছে |

নিজেই হোন আপনার দুর্গাতিনাশিনী: এই স্তন ক্যান্সার সচেতনতা মাসে মণিপাল হাসপাতাল ইএম বাইপাস নারীদের স্তন স্বাস্থ্যের দায়িত্ব নিতে আহ্বান জানাচ্ছে |

ওয়ার্ল্ড হার্ট ফেডারাশনের ডাকে ক্যালকাটা কার্ডিওলজি ফাউন্ডেশন, ভারত সেবাশ্রম সংঘ ও কালিকাপুর আগুয়ান সঙ্ঘের যৌথ উদ্যোগে সঙ্ঘের ক্রীড়াঙ্গনে একটি বৃক্ষ রোপণ উৎসব ও সিপিআর প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ওয়ার্ল্ড হার্ট ফেডারাশনের ডাকে ক্যালকাটা কার্ডিওলজি ফাউন্ডেশন, ভারত সেবাশ্রম সংঘ ও কালিকাপুর আগুয়ান সঙ্ঘের যৌথ উদ্যোগে সঙ্ঘের ক্রীড়াঙ্গনে একটি বৃক্ষ রোপণ উৎসব ও সিপিআর প্রশিক্ষণের আয়োজন করা হয়।

স্ত্রীরোগ সংক্রান্ত ক্যান্সার থেকে বেঁচে ফেরা নারীদের সম্মান জানাতে মণিপাল হাসপাতাল ইএম বাইপাসে আয়োজিত ‘দ্য কারেজ ওয়াক’|

স্ত্রীরোগ সংক্রান্ত ক্যান্সার থেকে বেঁচে ফেরা নারীদের সম্মান জানাতে মণিপাল হাসপাতাল ইএম বাইপাসে আয়োজিত ‘দ্য কারেজ ওয়াক’|

ন্যূনতম আক্রমণাত্মক স্পাইন সার্জারির অগ্রগতি সাধনে বিশ্বজুড়ে স্পাইন বিশেষজ্ঞদের একত্রিত করল এশিয়ান ইউবিই মিট ২০২৬ |

ন্যূনতম আক্রমণাত্মক স্পাইন সার্জারির অগ্রগতি সাধনে বিশ্বজুড়ে স্পাইন বিশেষজ্ঞদের একত্রিত করল এশিয়ান ইউবিই মিট ২০২৬ |