কবে শুরু আইপিএল, জানিয়ে দিল বিসিসিআই। গ্রুপের বাকি ম্যাচ ৬ ভেন্যুতে।


কলকাতা– ১৪ মে,২০২৫ : ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের কারণে সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছিল আইপিএল। এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রাখার কথা ঘোষণা করেছিল বিসিসিআই। দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা হলেও কমেছে। সংঘর্ষ বিরতি চুক্তি হয়েছে।আর এই পরিস্থিতি বিবেচনা করেই স্থগিত হয়ে যাওয়া আইপিএল শুরুর দিনক্ষণ ঘোষণা করে দিল বিসিসিআই।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি সপ্তাহের শেষ থেকেই আবারও শুরু হবে আইপিএল। মাঝে কিছুদিন খেলা বন্ধ থাকায় দু’টি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ও ফাইনাল সহ বাকি ১৭ টি ম্যাচের জন্য নতুন করে সূচি তৈরি করতে হয়েছে বোর্ডকে।
বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে আইপিএল শুরু হবে আগামী ১৭ মে, শনিবার থেকে। ফাইনাল ৩ জুন, মঙ্গলবার। প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে, বৃহস্পতিবার। এলিমিনেটর ৩০ মে, শুক্রবার। দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন, রবিবার। নকআউট পর্বের দিন ঘোষণা হলেও ম্যাচগুলি কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনও জানায়নি বোর্ড। তবে তা খুব দ্রুতই ঘোষণা করে দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। পূর্ব সূচি অনুযায়ী একটি কোয়ালিফায়ার এবং ফাইনাল কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
লিগ পর্বের বাকি ১৩টি ম্যাচ মোট ৬ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তার মধ্যে গত বৃহস্পতিবার যুদ্ধ পরিস্থিতির কারণে ধর্মশালায় মাঝপথে বদ্ধ হয়ে যাওয়া পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটিও রয়েছে। বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, আহমেদাবাদ, লখনৌ ও মুম্বইয়ে অনুষ্ঠিত হবে ম্যাচগুলি। তবে চেন্নাই এবং হায়দরাবাদে কোনও ম্যাচ রাখা হয়নি।
বিসিসিআই-এর পক্ষ থেকে পরিবর্তিত যে সূচি প্রকাশ করা হয়েছে তাতে বেঙ্গালুরুতে দু’টি ম্যাচ রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের ঘরের মাঠে ১৭ মে কেকেআর এবং ২৩ মে সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে খেলবে।‌ রাজস্থানের জয়পুরে হবে তিনটি ম্যাচ। রাজস্থান রয়্যালস ১৮ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলবে। গত বৃহস্পতিবার ধর্মশালায় বাতিল হয়ে যাওয়া পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি ২৪ মে অনুষ্ঠিত হবে জয়পুরে। এছাড়াও, ২৬ মে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটিও অনুষ্ঠিত হবে জয়পুরে।
দিল্লিতেও অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। ১৮ মে দিল্লি ক্যাপিটালস তাদের ঘরের মাঠে খেলবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ২০ মে দিল্লিতে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। ২৫ মে দিল্লিতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। লখনৌয়ে অনুষ্ঠিত হবে দু’টি ম্যাচ। ১৯ মে সানরাইজার্স হায়দরাবাদ এবং ২৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলবে লখনৌ সুপার জায়ান্টস। গুজরাতের আহমেদাবাদেও অনুষ্ঠিত হবে দু’টি ম্যাচ। ২২মে লখনৌ সুপার জায়ান্ট ও ২৫ মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলবে গুজরাত টাইটান্স। মুম্বইতে অনুষ্ঠিতে হবে একটি ম্যাচ। ২১ মে দিল্লির বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলবে মুম্বই ইন্ডিয়ান্স। তবে ফাইনাল-সহ প্লে-অফের ম্যাচগুলোর দিন জানানো হলেও, কোথায় অনুষ্ঠিত হবে, তার চূড়ান্ত ঘোষণা এখনও করেনি বিসিসিআই। খুব শীঘ্রই তা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিসিআই।

আইপিএল-এর পরিবর্তিত সূচি:

১৭ মে- আরসিবি বনাম কেকেআর (বেঙ্গালুরু, ৭:৩০)
১৮ মে- রাজস্থান বনাম পঞ্জাব (জয়পুর, ৩:৩০)
১৮ মে- দিল্লি বনাম গুজরাত (দিল্লি, ৭:৩০)
১৯ মে- এলএসজি বনাম হায়দরাবাদ (লখনৌ, ৭:৩০)
২০ মে- সিএসকে বনাম রাজস্থান (দিল্লি, ৭:৩০)
২১ মে- মুম্বই বনাম দিল্লি (মুম্বই, ৭:৩০)
২২ মে- গুজরাত টাইটান্স বনাম এলএসজি (আহমেদাবাদ, ৭:৩০)
২৩ মে- আরসিবি বনাম হায়দারাবাদ (বেঙ্গালুরু, ৭:৩০)
২৪ মে- পঞ্জাব বনাম দিল্লি (জয়পুর, ৭:৩০)
২৫ মে- গুজরাত টাইটান্স বনাম সিএসকে (আহমেদাবাদ, ৩:৩০)
২৫ মে- হায়দরাবাদ বনাম কেকেআর (দিল্লি, ৭:৩০)
২৬ মে- পঞ্জাব বনাম মুম্বই (জয়পুর, ৭:৩০)
২৭ মে- এলএসজি বনাম আরসিবি (লখনৌ, ৭:৩০)
২৯ মে- প্রথম কোয়ালিফায়ার (৭:৩০)
৩০ মে- এলিমিনেটর (৭:৩০)
১ জুন- দ্বিতীয় কোয়ালিফায়ার (৭:৩০)
৩ জুন- ফাইনাল (৭:৩০)

Related Posts

এন্ট্রপ্রেনিউর প্রিমিয়ার লিগের সপ্তম সংস্করণ কলকাতায় জাঁকজমকপূর্ণ নিলামের মাধ্যমে উন্মোচন।
  • December 7, 2025

Whatsapp image 2025 12 06 at 18.17.29

কলকাতা, ৬ ডিসেম্বর, ২০২৫: ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে নির্মিত ক্রীড়া উদ্যোগ এন্ট্রপ্রেনিউর প্রিমিয়ার লিগ (ইপিএল) তার সপ্তম সংস্করণের সূচনা করল কলকাতার এক খ্যাতনামা হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ নিলাম অনুষ্ঠানের মাধ্যমে। আনন্দ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস-এর প্রতিষ্ঠাতা মি. আনন্দ গুপ্তা এই লিগের রূপকার ও প্রতিষ্ঠাতা, যা প্রতি বছরই তার পরিসর ও জনপ্রিয়তায় আরও প্রসার লাভ করছে।এ বছরের ইপিএলে থাকছে মোট ১০টি উদ্যমী দল—৬টি পুরুষ দল এবং ৪টি মহিলা দল—যেগুলোর মালিক বিশিষ্ট ব্যবসায়ীরা এবং তারা নিজেরাও সক্রিয়ভাবে টুর্নামেন্টে অংশ নেন। আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর, দ্যা স্প্রিং ক্লাব-এ অনুষ্ঠিত হবে সমস্ত ম্যাচ, যা দুই দিনের টানটান উত্তেজনাপূর্ণ ক্রিকেট, সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ মানসিকতার অভিজ্ঞতা দেবে।

Whatsapp image 2025 12 06 at 18.17.29
Dsc 9580.mov.00 00 03 00.still001

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মি. আনন্দ গুপ্তা বলেন, “ইপিএল তৈরি হয়েছিল মজা, বিনোদন এবং আমাদের ব্যস্ত কর্মজীবন থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্য। গত ছয়টি সিজন ছিল অসাধারণ সফল, এবং আমরা প্রতিটি মুহূর্ত ভীষণ উপভোগ করেছি। আশা করছি এই সিজনেও একই পরিবেশ তৈরি হবে, আরও বেশি প্রতিযোগিতা ও পরিপক্বতার সঙ্গে। আমাদের কাছে এটি শুধু একটি টুর্নামেন্ট নয়—এটি একটি আবেগ। আমরা সারা বছর এই ক্রিকেট উৎসবের অপেক্ষায় থাকি।”তিনি আরও যোগ করেন, “ব্যবসায়িক জীবনে খেলাধুলার জন্য সময় বের করা খুব কঠিন, যদিও শৈশবে এটি ছিল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ইপিএল আমাদের আবার মাঠে ফেরার, ফিট থাকার এবং মানসিক চাপ কমানোর সুযোগ দেয়। খেলাধুলা সত্যিই পুনর্জীবনের অন্যতম সেরা উপায়।”পরুষদের লিগে থাকবে ১৬টি ম্যাচের পাশাপাশি সেমি-ফাইনাল ও ফাইনাল, এবং মহিলাদের লিগে থাকবে ৭টি ম্যাচ, সঙ্গে সেমি-ফাইনাল ও ফাইনাল—যা ইপিএল ৭.০-কে এখন পর্যন্ত অন্যতম রোমাঞ্চকর সংস্করণ হিসেবে গড়ে তুলেছে।

Continue reading
ব্লক লেভেল স্পোর্টস মিট ২০২৫-এ কলকাতা দক্ষিণে তরুণদের দুর্দান্ত ক্রীড়া প্রদর্শন
  • November 1, 2025

1000290262

কলকাতা, ২৯ অক্টোবর ২০২৫: যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক, ভারত সরকার-এর অধীনে মেরা যুবা ভারত (MY Bharat) কলকাতা দক্ষিণ ও বেঙ্গল অ্যাকাডেমি ফর কারাতে অ্যান্ড সেল্ফ ডিফেন্স-এর যৌথ উদ্যোগে আয়োজিত ব্লক লেভেল স্পোর্টস মিট ২০২৫ সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো ঠাকুরপুকুর সরকারি মাঠে।
দুই দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা (২৮ ও ২৯ অক্টোবর) তে অংশ নেয় ১৫০ জনেরও বেশি প্রতিযোগী, যার মধ্যে ছিলেন এনসিসি ক্যাডেট ছেলে ও মেয়েরা, ঠাকুরপুকুর স্পোর্টস ক্লাব-সহ বিভিন্ন স্থানীয় দলের খেলোয়াড়রা।
প্রতিযোগিতায় ছেলেদের জন্য তিনটি ও মেয়েদের জন্য তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হয়।
ছেলেদের বিভাগে: ফুটবল, স্লো সাইক্লিং ও ঘুড়ি ওড়ানো
মেয়েদের বিভাগে: ব্যাডমিন্টন, টাগ অফ ওয়ার (দড়ি টানা) ও ২০০ মিটার দৌড়
বিজয়ীরা আগামী জেলা স্তরের স্পোর্টস মিট-এ অংশগ্রহণের সুযোগ পাবেন।
অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমেশ কুমার সিং, স্পোর্টস সেল সেক্রেটারি, বাংলীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ ও (বেহালা বিধানসভা)-র সভাপতি এবং সন্ধা সরকার, ১২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
অতিথিবৃন্দ তরুণ প্রতিযোগীদের ক্রীড়া মনোভাব, শৃঙ্খলা ও উদ্দীপনার প্রশংসা করেন এবং বলেন যে মেরা যুবা ভারত-এর এই উদ্যোগ যুব সমাজকে ক্রীড়া ও সামাজিক সম্প্রীতির মাধ্যমে আরও শক্তিশালী ও আত্মনির্ভর করে তুলবে।

1000290261

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মিস করে যাওয়া

ইনফ্রাফিউশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের উদ্বোধন: ভারতের ওয়েল্ডিং শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা

ইনফ্রাফিউশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের উদ্বোধন: ভারতের ওয়েল্ডিং শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা

ইউজিসি আইনের বিরোধিতা করে দেশব্যাপী জনজাগরণ অভিযান শুরু বিজয় কৌশিক জির |

ইউজিসি আইনের বিরোধিতা করে দেশব্যাপী জনজাগরণ অভিযান শুরু বিজয় কৌশিক জির |

আইএমএ (IMA) বেঙ্গল স্টেট ব্রাঞ্চের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬: “বিজ্ঞানের সাথে সংহতি” অভিযান এবং অটিজম সচেতনতা কর্মসূচি |

আইএমএ (IMA) বেঙ্গল স্টেট ব্রাঞ্চের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬: “বিজ্ঞানের সাথে সংহতি” অভিযান এবং অটিজম সচেতনতা কর্মসূচি |

অম্বুজা নিওটিয়া গ্রুপ উন্মোচন করল ‘ধড়কন’ (DHADKAN): সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে জীবনরক্ষাকারী হৃদরোগের অস্ত্রোপচার |

অম্বুজা নিওটিয়া গ্রুপ উন্মোচন করল ‘ধড়কন’ (DHADKAN): সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে জীবনরক্ষাকারী হৃদরোগের অস্ত্রোপচার |

“কলকাতা, হাওড়া পৌরসভা ও পঞ্চায়েতে কঠিন বর্জ্যব্যবস্থাপনা বিধিমালা ২০২৬ মেনে চলার করণীয় কর্মপন্থা। পরিবেশগত স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা।“

“কলকাতা, হাওড়া পৌরসভা ও পঞ্চায়েতে কঠিন বর্জ্যব্যবস্থাপনা বিধিমালা ২০২৬ মেনে চলার করণীয় কর্মপন্থা। পরিবেশগত স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা।“

ফরচুন হাইটস নতুন মানদণ্ড স্থাপন করল, বারাসাতে নির্ধারিত সময়ের আগেই ৯৩৫টি বাড়ি হস্তান্তর |

ফরচুন হাইটস নতুন মানদণ্ড স্থাপন করল, বারাসাতে নির্ধারিত সময়ের আগেই ৯৩৫টি বাড়ি হস্তান্তর |