কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে সেরা ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মান প্রদান অনুষ্ঠান।


কলকাতা,২৪ অক্টোবর ২০২৫ – এই সুটকেসটা আকাশদীপের জন্য খুব ভালো উপহার। সারাবছরই তো সুটকেস গুছিয়ে রাখতে হচ্ছে। একটা সময় আমাকে সুটকেস গুছিয়ে রাখতে হত। এখন আকাশদীপকে রাখতে হচ্ছে,”এভাবেই কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে সেরা ক্রিকেটারের সম্মান প্রাপক আকাশদীপের প্রশংসা করলেন সৌরভ গাঙ্গুলী। একটা সময় নিজে ক্রীড়া সাংবাদিকদের বিচারে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন। এখন তিনি অবসরপ্রাপ্ত তারকা ক্রীড়াব্যক্তিত্ব। নতুন প্রতিভাবান ক্রীড়া ব্যক্তিত্বদের সেরার পুরস্কার নিতে দেখে উৎসাহিত করলেন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি লিয়েণ্ডার পেজ। জীবনকৃতি সম্মান পেলেন তিনি।
৩০ বছর দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। জিতেছেন একাধিক পদক। ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিক্সে ব্রোঞ্জ জয় যেন পেজ পরিবারের উত্তরাধিকার বহনের সাক্ষ্য। প্রথম এশিয়ান হিসেবে অলিম্পিকে টেনিসে পদক পেয়েছেন তিনি। এ বার ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে লিয়েন্ডার নস্টালজিক।
বলছেন, ‘আমার টেনিস খেলার সময় বিশ্বের যেখানেই খেলেছি, আমার মন সবসময় কলকাতায় থেকেছে। আমি প্রমাণ করতে চেয়েছিলাম ভারতের প্রত্যেক ছেলে, প্রত্যেক মেয়ে অলিম্পিকে চ্যাম্পিয়ন হতে পারে।’
সদ্য বাবাকে হারিয়েছেন লিয়েন্ডার। ডঃ ভেস পেজে প্রয়াণে ছিল শোকের ছায়া। এ দিন লিয়েন্ডারের কথায় উঠে এল ভেস পেজের কথা। বলেন, ‘আমার বাবা অলিম্পিক্সে পদক জিতেছিলেন, আমি সবসময় বাবার মতো হতে চেয়েছি।’
বর্তমানে লিয়েণ্ডার অবসরের পর এখন স্থানীয় টেনিসের উন্নতিতে কাজ করছেন। এক্ষেত্রে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ টানেন। এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন সৌরভও। তিনি বলেন, ‘আমি সৌরভকে ধন্যবাদ জানাতে চাই, আমি এবং সৌরভ দু’জনেই নিজেদের রুটে ফিরেছি, কলকাতায় এসে ক্রিকেট ও টেনিস নিয়ে কাজ করছি। ভবিষ্যতে আরও চ্যাম্পিয়ন তৈরি করতে চাই।’

Whatsapp image 2025 10 26 at 12.11.43

লিয়েন্ডার পেজের পাশাপাশি হকি কিংবদন্তী দিলীপ তিরকেকে জীবনকৃতি সম্মান দেওয়া হয়। তিনি বলেন, ‘সিএসজেসি-কে ধন্যবাদ আমাকে এই সম্মান দেওয়ার জন্য। ১৯৯২-৯৩ সালে আমি কলকাতার সাই-তে ছিলাম, ফলে কলকাতার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। কলকাতায় আসা আমার কাছে সবসময় স্পেশাল। হকির জন্য কলকাতা বরাবরই পথিকৃত। প্রথম হকি টুর্নামেন্ট, প্রথম অলিম্পিক টিম সবকিছুতেই ছিল কলকাতার নাম। আশা করি ভবিষ্যতে আরও তারকা কলকাতা থেকে উঠে আসবেন।

একনজরে দেখে নেওয়া যাক পুরস্কার প্রাপকদের তালিকাঃ

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর সভাপতি: সৌরভ গঙ্গোপাধ্যায় ,বর্ষসেরা ক্রীড়াবিদ (সিনিয়র): ঐহিকা মুখার্জি,বর্ষসেরা ক্রীড়াবিদ (জুনিয়র): সর্বার্থ মানি,বর্ষসেরা কোচ: কিবু ভিকুনা,বর্ষসেরা ক্রিকেটার: আকাশ দীপ
বর্ষসেরা ফুটবলার: সুভাষিস বোস,স্টার ফুটবলার অব দ্য ইয়ার: রবি হাঁসদা
বর্ষসেরা মহিলা ফুটবলার: সঙ্গীতা বসফোরে,বর্ষসেরা মহিলা অ্যাথলিট: মৌমিতা মণ্ডল,বর্ষসেরা পুরুষ অ্যাথলিট: সতায়ু মণ্ডল,বর্ষসেরা জিমন্যাস্ট: প্রতিষ্ঠা সামন্ত
বর্ষসেরা শ্যুটার: অভিনব শ’,বর্ষসেরা রোয়ার: শ্বেতা ব্রহ্মচারী,বর্ষসেরা খো খো খেলোয়াড়: সুমন বর্মন,বর্ষসেরা সাঁতারু: সানিথি মুখার্জি,বর্ষসেরা হকি খেলোয়াড়: অভয় এক্কা,বর্ষসেরা ভলিবল খেলোয়াড়: কুনাল দাস।

Related Posts

কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রীমতী রক্ষা খাড়সে পশ্চিমবঙ্গে ক্রীড়া উন্নয়নের পর্যালোচনা এবং তৃণমূল স্তরে খেলাধুলার প্রসার ও ক্রীড়াবিদদের অগ্রগতির পথ সুগম করতে ‘সাই’-এর সহায়তার আশ্বাস |
  • September 17, 2026

কলকাতা | ১৭ সেপ্টেম্বর ২০২৬:কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রীমতী রক্ষা খাড়সে কলকাতার সল্টলেকে অবস্থিত স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI)-র আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন এবং সেখানকার ক্রীড়া পরিকাঠামো, ক্রীড়াবিদদের উন্নয়নের সুবিধা ও সহায়তা ব্যবস্থা পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে শ্রীমতী রক্ষা খাড়সে নেতাজি সুভাষের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর তিনি হকি মাঠ পরিদর্শন করেন এবং সেখানে প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের সঙ্গে কথা বলে তাঁদের প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও প্রতিযোগিতামূলক প্রয়োজনীয়তা সম্পর্কে মতামত নেন। তিনি জিমন্যাস্টিকস ও টেবিল টেনিসের ইনডোর বা অভ্যন্তরীণ ক্রীড়া পরিকাঠামোও পরিদর্শন করেন এবং ক্রীড়াবিদ ও প্রশিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

শ্রীমতী খাড়সে ক্রীড়া বিজ্ঞান বিভাগ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি ক্রীড়াবিদদের উন্নয়ন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি (কন্ডিশনিং), পুনরুদ্ধার (রিকভারি) এবং পারফরম্যান্স বা ক্রীড়া-নৈপুণ্য উন্নত করার ক্ষেত্রে বৈজ্ঞানিক সহায়তার ভূমিকা পর্যালোচনা করেন। এই মতবিনিময় সভায় ‘সাই’ কলকাতার আঞ্চলিক অধিকর্তা শ্রী শিবানন্দ মিশ্র-সহ ‘সাই’-এর ঊর্ধ্বতন আধিকারিকরা, অলিম্পিয়ান শ্রীমতী সোমা বিশ্বাস ও শ্রীমতী পৌলমী ঘটক, ‘মাই ভারত’ (MY Bharat)-এর আঞ্চলিক অধিকর্তা শ্রী দেব কুমার চট্টোপাধ্যায় এবং ভারতীয় মহিলা রাগবি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি উন্নত মানের প্রশিক্ষণ ও নিয়মিত প্রতিযোগিতার সুযোগের পাশাপাশি ক্রীড়া বিজ্ঞান, পুষ্টি, পুনর্বাসন এবং পারফরম্যান্স সহায়তার সমন্বয় সাধনের ওপর গুরুত্ব আরোপ করেন।

মন্ত্রী নতুন ৩০০ শয্যাবিশিষ্ট ‘খেলো ইন্ডিয়া’ হোস্টেলটিও পরিদর্শন করেন এবং ক্রীড়াবিদদের জন্য গড়ে তোলা আবাসন ও সহায়তা পরিকাঠামো খতিয়ে দেখেন। এরপর তিনি তিরন্দাজি মাঠ ও অ্যাথলেটিক্সের পরিকাঠামো পরিদর্শন করেন; প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিকাঠামো পরিদর্শনের পর, শ্রীমতী রক্ষা খাড়সে ‘সাই’-এর আধিকারিকদের সঙ্গে আঞ্চলিক কেন্দ্রের কাজকর্ম নিয়ে একটি পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন। এই সভায় ক্রীড়াবিদদের উন্নয়ন, পরিকাঠামো, প্রশিক্ষণ, ক্রীড়া বিজ্ঞান এবং সহায়তা ব্যবস্থার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়। তিনি তৃণমূল স্তরে খেলাধুলার সুযোগ বৃদ্ধি এবং তরুণ ক্রীড়াবিদদের উচ্চতর প্রতিযোগিতার স্তরে পৌঁছানোর পথ সুগম করার ক্ষেত্রে ‘সাই’-এর পক্ষ থেকে অব্যাহত সহায়তার আশ্বাস দেন।

শ্রীমতী খাদসে জোর দিয়ে বলেন যে, উন্নত পরিকাঠামো, বৈজ্ঞানিক প্রশিক্ষণ, মানসম্মত কোচিং এবং প্রতিযোগিতার অধিকতর সুযোগের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ক্রীড়া সংস্কৃতি ও প্রতিভার ভাণ্ডারকে আরও শক্তিশালী করা সম্ভব। তিনি তরুণ ক্রীড়াবিদদের ক্রীড়াক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, প্রশিক্ষণ ও সহায়তা ব্যবস্থার প্রাপ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Continue reading
২৬ জন খেলোয়াড় নিয়ে গঠিত আন্তর্জাতিক দল নিয়ে ‘রাগবি প্রিমিয়ার লিগ’-এ ঐতিহাসিক অভিষেকের অপেক্ষায় ‘কলকাতা বঙ্গ টাইগার্স’ |
  • June 11, 2026

রাগবি প্রিমিয়ার লিগে কলকাতার প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে ‘কলকাতা বঙ্গ টাইগার্স’ এই মৌসুমে তাদের বহু-প্রত্যাশিত অভিষেক ঘটাতে চলেছে। ১১টি দেশের ২৬ জন খেলোয়াড়কে নিয়ে গঠিত এই দলে রয়েছেন অলিম্পিয়ান, বিশ্ব চ্যাম্পিয়ন, জাতীয় চ্যাম্পিয়ন এবং বিশ্বের অন্যতম সেরা রাগবি প্রতিভাবান খেলোয়াড়রা।রাগবি প্রিমিয়ার লিগে কলকাতার এই প্রথমবার অংশগ্রহণের মাধ্যমে পূর্ব ভারতে রাগবি খেলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং শীর্ষস্থানীয় ক্রীড়া প্রতিভার সমন্বয়ে গঠিত এই দলটি প্রতিযোগিতায় নিজেদের একটি শক্তিশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি এই অঞ্চলে রাগবির প্রসারে অবদান রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে।এই মৌসুমের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে ‘কলকাতা বঙ্গ টাইগার্স’-এর নারী দলের সূচনা। এর ফলে, এ বছর রাগবি প্রিমিয়ার লিগে নারী দল গঠনকারী ভারতের মাত্র চারটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে অন্যতম হয়ে উঠল তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘রাগবি ইন্ডিয়া’-র ভাইস প্রেসিডেন্ট সানায়া মেহতা ব্যাস। রাগবি প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো কলকাতার প্রতিনিধিত্ব দেখে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। নিজে একজন রাগবি খেলোয়াড় এবং কলকাতার বাসিন্দা হওয়ায়, পূর্ব ভারতে এই খেলার প্রসারের ক্ষেত্রে লিগে শহরের এই অন্তর্ভুক্তির তাৎপর্য নিয়ে তিনি আলোচনা করেন। খেলাধুলায় নারীদের অংশগ্রহণের একজন বলিষ্ঠ প্রবক্তা হিসেবে তিনি ‘কলকাতা বঙ্গ টাইগার্স’-এর নারী দলের গুরুত্ব এবং দেশজুড়ে নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণ, পরিচিতি ও সুযোগ বৃদ্ধিতে এই নারী প্রতিযোগিতার ভূমিকা নিয়েও আলোকপাত করেন।

WhatsApp Image 2026 06 10 at 19.00.17 (3)

“রাগবির সাথে কলকাতার সম্পর্ক বরাবরই বিশেষ। রাগবি প্রিমিয়ার লিগের মঞ্চে শহরটির প্রতিনিধিত্ব দেখতে পাওয়া সত্যিই দারুণ ব্যাপার। ‘কলকাতা বঙ্গ টাইগার্স’-এর সূচনা পূর্ব ভারতে এই খেলার প্রসারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই মৌসুমে কলকাতার নারী দল গঠনের বিষয়টি নিয়েও আমি সমানভাবে উচ্ছ্বসিত; এটি নারী রাগবি খেলোয়াড়দের জন্য আরও বেশি সুযোগ ও পরিচিতি তৈরির পাশাপাশি ক্রীড়াবিদদের পরবর্তী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।” উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ‘কলকাতা বঙ্গ টাইগার্স’-এর মুখপাত্র শ্রুতি আরও বলেন:”‘হানচ ভেঞ্চারস’ (Hunch Ventures) বেশ কয়েক বছর ধরেই ভারতে রাগবি খেলার সাথে যুক্ত। ‘কলকাতা বঙ্গ টাইগার্স’-এর মাধ্যমে ‘রাগবি প্রিমিয়ার লিগ’-এ আমাদের অংশগ্রহণ সেই প্রতিশ্রুতিরই একটি স্বাভাবিক ধারাবাহিকতা। রাগবির ইতিহাসে কলকাতার অনন্য অবস্থানের কথা বিবেচনা করলে, এই ফ্র্যাঞ্চাইজির জন্য শহরটি একটি উপযুক্ত কেন্দ্র।”

“আমরা প্রচুর আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন একদল প্রতিভাবান খেলোয়াড়কে একত্রিত করেছি। আমাদের লক্ষ্য এমন একটি দল গঠন করা যারা তীব্রতা, শৃঙ্খলা এবং গর্বের সাথে খেলবে। ফ্র্যাঞ্চাইজির উদ্বোধনী মৌসুমে কলকাতার প্রতিনিধিত্ব করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত।””নারী দলটির যাত্রা শুরু হওয়া ভারতের রাগবি খেলার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমাদের দলে একদল শক্তিশালী অ্যাথলেট রয়েছেন যারা সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। আমরা আশা করি, এই দলটি আরও বেশি সংখ্যক তরুণীকে এই খেলাটিতে যুক্ত হতে অনুপ্রাণিত করবে।”বিশ্বজুড়ে সেরা আন্তর্জাতিক প্রতিভা, অভিজ্ঞ নেতৃত্ব এবং উদীয়মান তারকাদের নিয়ে গঠিত ‘কলকাতা বঙ্গ টাইগার্স’ তাদের প্রথম ‘রাগবি প্রিমিয়ার লিগ’ অভিযানের জন্য প্রস্তুত। এর মাধ্যমে তারা এই খেলার অন্যতম বড় মঞ্চে কলকাতার আকাঙ্ক্ষা ও স্বপ্নকে তুলে ধরতে চলেছে।হায়দ্রাবাদের গাছিবোলি স্টেডিয়ামে ১৬ থেকে ৩০ জুন ‘এইচএসবিসি (HSBC) রাগবি প্রিমিয়ার লিগ ২০২৬’ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি ‘জিও-হটস্টার’ (JioHotstar) এবং ‘স্টার স্পোর্টস ১ সিলেক্ট’ (Star Sports 1 Select)-এ সরাসরি সম্প্রচার করা হবে।

‘‘হানচ ভেঞ্চারস’-এর মালিকানাধীন ‘কলকাতা বঙ্গ টাইগার্স’ হলো ‘রাগবি প্রিমিয়ার লিগ’-এ কলকাতার প্রথম ফ্র্যাঞ্চাইজি। অলিম্পিয়ান, বিশ্ব চ্যাম্পিয়ন এবং জাতীয় চ্যাম্পিয়নসহ ১১টি দেশের ২৬ জন খেলোয়াড়কে নিয়ে গঠিত এই ফ্র্যাঞ্চাইজিটি পূর্ব ভারতে রাগবি খেলার এক নতুন যুগের সূচনা করছে। পুরুষ ও নারী দলের মাধ্যমে ‘কলকাতা…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মিস করে যাওয়া

দ্য বোস ফাইলস — সত্য না ষড়যন্ত্র

দ্য বোস ফাইলস — সত্য না ষড়যন্ত্র

পন্ডিত বাড়ির দুর্গাপুজো এক ইতিহাস বহন করে চলেছে।

পন্ডিত বাড়ির দুর্গাপুজো এক ইতিহাস বহন করে চলেছে।

হলিডে ইন কলকাতা এয়ারপোর্টে ৭.৫ ফুটের চকলেট দুর্গা প্রতিমার আবরণ উন্মোচন করলেন মিঠুন চক্রবর্তী |

হলিডে ইন কলকাতা এয়ারপোর্টে ৭.৫ ফুটের চকলেট দুর্গা প্রতিমার আবরণ উন্মোচন করলেন মিঠুন চক্রবর্তী |

টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতাল এবং ইন্ডিয়ান অর্থোপেডিক রিউম্যাটোলজি অ্যাসোসিয়েশন একাডেমি অর্থো রিউম্যাটোলজি দিবস উদযাপন করে।

টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতাল এবং ইন্ডিয়ান অর্থোপেডিক রিউম্যাটোলজি অ্যাসোসিয়েশন একাডেমি অর্থো রিউম্যাটোলজি দিবস উদযাপন করে।

পুজোর প্রাক্কালে অতিরিক্ত পরিষেবা ও এসি ইএমইউ-র নতুন স্টপেজের মাধ্যমে শহরতলির রেল যোগাযোগ আরও উন্নত করল শিয়ালদহ ডিভিশন |

পুজোর প্রাক্কালে অতিরিক্ত পরিষেবা ও এসি ইএমইউ-র নতুন স্টপেজের মাধ্যমে শহরতলির রেল যোগাযোগ আরও উন্নত করল শিয়ালদহ ডিভিশন |

ডানকুনিতে ওয়্যারহাউস প্রকল্পে ₹১,০০০ কোটি বিনিয়োগের ঘোষণা অলকার্গো লজিস্টিক্সের |

ডানকুনিতে ওয়্যারহাউস প্রকল্পে ₹১,০০০ কোটি বিনিয়োগের ঘোষণা অলকার্গো লজিস্টিক্সের |