আকাশ ইনস্টিটিউটের দুর্দান্ত সাফল্য পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের।

নিট ইউজি ২০২৫-এ আকাশের শিক্ষার্থীরা শীর্ষ ১০-এর মধ্যে ৫টি স্থান (এ আই আর ২, ৩, ৫, ৯ এবং ১০) অর্জন করেছে। এছাড়াও শীর্ষ ৫০-এ ১৮ জন এবং শীর্ষ ১০০-তে ৩৫ জন স্থান অর্জন করে জাতীয় স্তরে সাফল্যের ধারা বজায় রেখেছে।

Whatsapp image 2025 06 30 at 08.53.31

পশ্চিমবঙ্গেও ছিল উল্লেখযোগ্য সাফল্য। রাজ্যে র‍্যাঙ্ক ১ এবং র‍্যাঙ্ক ২—দুজনই আকাশ-এর ছাত্র, এবং শীর্ষ ৫-এর মধ্যে ৪ জনই আকাশ-এর পশ্চিমবঙ্গের সেন্টার থেকে। রাজ্যের ১৮ জনেরও বেশি ছাত্রছাত্রী শীর্ষ ১০০০-এর মধ্যে স্থান পেয়েছে। অভিভাবকদের সহযোগিতা, শিক্ষক-শিক্ষিকাদের নিষ্ঠা এবং ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রমের ফলে প্রায় ১৫০ জন (সুনির্দিষ্টভাবে বলতে গেলে ১৪৭ জন) ছাত্রছাত্রী শীর্ষ ১০,০০০-এ জায়গা করে নিয়েছে এবং প্রায় ৪০০ জন শীর্ষ ৩৫,০০০-এর মধ্যে স্থান পেয়ে দেশের সেরা সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে।

ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও আকাশ-এর ধারাবাহিক সাফল্য বজায় ছিল। জেইই অ্যাডভান্সড-এ ২৯ জন ছাত্রছাত্রী শীর্ষ ১০০-তে এবং ৫১ জন শীর্ষ ৫০০-র মধ্যে র‍্যাঙ্কে পেয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকেই ৫ জন ছাত্রছাত্রী শীর্ষ ১০০০-এ এবং ৫০ জন শীর্ষ ১০,০০০-এ নিজেদের র‍্যাঙ্ক অর্জন করেছে।
এই অসাধারণ সাফল্যকে সম্মানিত করতে, এইএসএল আয়োজন করে তার বার্ষিক সম্মাননা অনুষ্ঠান ‘ব্যোম ২০২৫’, যা অনুষ্ঠিত হয় ২৬ জুন ২০২৫, বিস্ব বাংলা কনভেনশন সেন্টার, নিউ টাউন, কলকাতা-য়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডার ডিরেক্টর শ্রী সঞ্জয় খেমকা, সম্মানীয় ডিরেক্টরস শ্রীমতি অম্বিকা খেমকা, শ্রী কুমার মঙ্গলম এবং শ্রী তিলক রাজ খেমকা।

Whatsapp image 2025 06 30 at 08.53.31 (1)

এই উপলক্ষে শ্রী সঞ্জয় খেমকা বলেন: “এই সাফল্য এইএসএল পরিবারও আমাদের সবার জন্য এক গর্বের মুহূর্ত। আকাশ-এ আমরা এমন শিক্ষার্থীদের তৈরি করতে চাই যারা কঠিন সময়েও শান্ত, মনোযোগী এবং সমাধানমুখী থেকে এগিয়ে যেতে পারে। এই বছরের পরীক্ষার অনিশ্চয়তা সত্ত্বেও আমাদের ফলাফল আমাদের অ্যাকাডেমিক পদ্ধতির দৃঢ়তা, শিক্ষকদের নিষ্ঠা এবং ছাত্রছাত্রীদের সাফল্যের প্রতি আমাদের অঙ্গীকারকে প্রমাণ করে। আমরা প্রতিটি কৃতী শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা জানাই যারা আমাদের গর্বিত করেছে।”

আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড (এইএসএল) হলো ভারতের প্রধান টেস্ট প্রিপারেশন প্রতিষ্ঠান, যা মেডিকেল (নিট), ইঞ্জিনিয়ারিং (জেইই) এবং এনটিএসই, অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিস্তৃত কোচিং প্রদান করে।

দেশজুড়ে ৪০০-র ও বেশি সেন্টার এবং ৪ লাখের ও বেশি ছাত্র ছাত্রী নিয়ে এইএসএল গত ৩৬ বছরে একটি প্রভাবশালী বাজার অবস্থান গড়ে তুলেছে। প্রতিটি ছাত্রের সম্ভাবনাকে বাস্তবায়িত করতে এবং তাদের ক্যারিয়ারের লক্ষ্য পূরণে সাহায্য করতে এইএসএল প্রতিশ্রুতিবদ্ধ।

এইএসএল একটি ছাত্র কেন্দ্রিক দর্শন অনুসরণ করে—বিশ্বাস করি প্রতিটি ছাত্র ই আলাদা। উচ্চমানের শিক্ষকদের একটি টিম, আধুনিক শিক্ষণ পদ্ধতি এবং টেকনোলজি-ভিত্তিক লার্নিং এনভায়রনমেন্ট এর সাহায্যে এইএসএল নিশ্চিত করে যে তার ছাত্র ছাত্রীরা ভবিষ্যতের জন্য সুসজ্জিত ও প্রস্তুত।

Whatsapp image 2025 06 30 at 08.53.32

Related Posts

JIS গ্রুপ SurTech-এর শিক্ষার্থীদের জন্য নিয়ে এল যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত অত্যাধুনিক AR-VR শিক্ষা কার্যক্রম |
  • September 17, 2026

কলকাতা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬: JIS গ্রুপের একটি শিক্ষা উদ্যোগ—’ডঃ সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স’ (SurTech)—নতুন দিল্লিতে অবস্থিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘পাবলিক ডিপ্লোম্যাসি সেকশন’-এর সহায়তায় ‘ইয়াং ইনোভেটরস স্টেম ল্যাব’ (YISL)-এর অধীনে অগমেন্টেড রিয়েলিটি (AR) এবং ভার্চুয়াল রিয়েলিটি (VR) বিষয়ক একটি কর্মশালার আয়োজন করে। এই উদ্যোগের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের হাতে-কলমে কাজের মাধ্যমে উদীয়মান প্রযুক্তিগুলো সম্পর্কে জানার সুযোগ করে দিয়ে তাদের মধ্যে উদ্ভাবনী শক্তি, সৃজনশীলতা এবং অভিজ্ঞতা-ভিত্তিক STEM শিক্ষার প্রসার ঘটানো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দো-ইউএস সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফোরাম (IUSSTF)-এর অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিচালক ও প্রধান বিজ্ঞান কর্মকর্তা ডঃ চৈতালি ভট্টাচার্য; IUSSTF-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার শ্রীমতী প্রিয়া থমাস; STEAM Varsity-র সহ-প্রতিষ্ঠাতা শ্রী ধরম রাজ পানওয়ার; JIS গ্রুপের SurTech-এর অধ্যক্ষ অধ্যাপক (ডঃ) সরদিন্দু পান্ডা এবং STEAM Varsity-র প্রশিক্ষকবৃন্দ।

এই কর্মশালায় শিক্ষার্থীরা AR/VR ডেভেলপমেন্ট, WebXR, থ্রি-ডি (3D) পরিবেশ, ইমার্সিভ টেকনোলজি এবং মেটা কোয়েস্ট (Meta Quest) হেডসেট ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা লাভ করে। এছাড়া তারা ‘ডিজাইন থিংকিং’, প্রোটোটাইপিং এবং দলগতভাবে সমস্যা সমাধানের কার্যক্রমে অংশ নেয়, যা তাদের ব্যবহারিক শিক্ষার মাধ্যমে নতুন প্রযুক্তিগুলো অন্বেষণের সুযোগ করে দেয়।

JIS ড্রোন একাডেমি (RPTO)-র সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিটি উদীয়মান প্রযুক্তি এবং শিল্প-কেন্দ্রিক ব্যবহারিক শিক্ষার ওপর প্রতিষ্ঠানের গুরুত্বকে আরও সুদৃঢ় করেছে। এই কর্মশালাটি STEM শিক্ষা, উদ্ভাবন এবং অভিজ্ঞতা-ভিত্তিক শিক্ষার প্রসারে JIS গ্রুপ ও SurTech-এর অঙ্গীকারকেই প্রতিফলিত করে, যার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের উপযোগী দক্ষতায় গড়ে তোলা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে JIS গ্রুপের ডিরেক্টর সর্দার সিমারপ্রীত সিং বলেন, “JIS গ্রুপে আমরা আমাদের শিক্ষার্থীদের উদীয়মান প্রযুক্তি এবং শিল্পক্ষেত্রের কার্যপদ্ধতি সম্পর্কে অর্থবহ ও বাস্তব অভিজ্ঞতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তাদের সৃজনশীল চিন্তাভাবনা ও উদ্ভাবনকে গ্রহণ করতে এবং বাস্তব বিশ্বের চ্যালেঞ্জগুলোর জন্য কার্যকর সমাধান উদ্ভাবনে উৎসাহিত করি; এর মাধ্যমে আমরা তাদের ভবিষ্যতের উপযোগী পেশাদার ও দায়িত্বশীল নেতা হিসেবে গড়ে তুলছি।”

Continue reading
NATS প্রশিক্ষণ সম্পন্ন করার পর প্রায় ৭৯% শিক্ষানবিশ চাকরি পান, BOPT(ER) ২০২৬-২৭ অর্থবর্ষে ১.৫ লক্ষ শিক্ষানবিশ তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
  • September 7, 2026

কলকাতা, ৫ই সেপ্টেম্বর, ২০২৬: ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা, বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং, পূর্বাঞ্চল (বিওপিটি(ইআর), কলকাতা), আজ কলকাতায় আঞ্চলিক শিক্ষানবিশ দিবস ২০২৬ উদযাপন করেছে। “এনএটিএস-এর মাধ্যমে এমএসএমই-দের ক্ষমতায়ন: কাঠামোগত শিক্ষানবিশির মাধ্যমে আঞ্চলিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা” এই মূলভাবকে কেন্দ্র করে অনুষ্ঠানটির আয়োজন করা হয় এবং এতে শিক্ষানবিশি প্রশিক্ষণের গুরুত্ব এবং কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ-প্রস্তুত কর্মশক্তির জন্য যুবকদের ক্ষমতায়নে জাতীয় শিক্ষানবিশি প্রশিক্ষণ প্রকল্পের (এনএটিএস) ভূমিকার উপর আলোকপাত করা হয়। জাতীয় শিক্ষা নীতি (এনইপি) ২০২০-এর উদ্দেশ্যগুলির সাথে সঙ্গতি রেখে, এই কর্মসূচিতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগগুলিকে (এমএসএমই) সহায়তা করা এবং আঞ্চলিক প্রবৃদ্ধিতে অবদান রাখার ক্ষেত্রে কাঠামোগত শিক্ষানবিশির ভূমিকার উপরও আলোকপাত করা হয়।

WhatsApp Image 2026 09 07 at 23.40.22

ডঃ বুদ্ধ চন্দ্রশেখর, সিওও, এনইএটি-এআইসিটিই, নয়াদিল্লি; শ্রী দিবাকর চন্দ্র ডেকা, উপাচার্য, মিজোরাম বিশ্ববিদ্যালয়; অধ্যাপক অমরেন্দ্র কুমার দাস, উপাচার্য, তেজপুর বিশ্ববিদ্যালয় এবং অধ্যাপক ডঃ এন কে আগরওয়াল, পরিচালক, উচ্চশিক্ষা বিভাগ, বিহার সরকার; এঁদের সঙ্গে ডঃ এস. এম. এজাজ আহমেদ, পরিচালক, বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং (পূর্ব অঞ্চল), শিক্ষা মন্ত্রণালয়, ভারত সরকার, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সংবাদমাধ্যমকে সম্বোধন করেন।

বিওপিটি(ইআর) এনএটিএস-এর মাধ্যমে স্নাতক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য শিক্ষানবিশির সুযোগ জোরদার করার লক্ষ্যে কাজ করে আসছে, যা তাদেরকে শিল্পক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং কর্মসংস্থানের যোগ্যতা উন্নত করতে সক্ষম করে। অর্থবছর ২০২৫-২৬-এ, বিওপিটি(ইআর) এনএটিএস কর্মসূচির অধীনে ১,৪৫,৪৪৯ জন শিক্ষানবিশকে প্রশিক্ষণ দিয়েছে, যাদের মধ্যে ১,১৫,১৯৩ জন শিক্ষানবিশ তাদের শিক্ষানবিশি সম্পন্ন করার পর কর্মসংস্থান লাভ করেছেন, যা মোট প্রশিক্ষিত শিক্ষানবিশের প্রায় ৭৯%।

আঞ্চলিক শিক্ষানবিশ দিবস উদযাপনের উদ্দেশ্য হলো স্নাতক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এগিয়ে আসতে এবং বর্তমান শিল্পের চাহিদা মেটাতে ও তাদের কর্মসংস্থানযোগ্যতা উন্নত করার জন্য দক্ষতা বাড়াতে উৎসাহিত করা। দেখা গেছে যে, প্রশিক্ষণ শেষে ১,১৫,১৯৩ জন শিক্ষানবিশ হয় একই শিল্প প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত হয়েছেন অথবা অন্যান্য প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন,” যোগ করেন ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং (পূর্ব অঞ্চল)-এর পরিচালক ডঃ এস.এম. এজাজ আহমেদ।

২০২৬-২৭ অর্থবর্ষের জন্য, বিওপিটি(ইআর) এনএটিএস কর্মসূচির অধীনে প্রায় ১.৫ লক্ষ শিক্ষানবিশকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই অর্থবর্ষে সমস্ত বিওএটিএস/বিওপিটি জুড়ে প্রায় ৬ লক্ষ শিক্ষানবিশকে প্রশিক্ষণ দেওয়ার সামগ্রিক লক্ষ্যের এটি একটি অংশ। এই উদ্যোগটি “এনএটিএস-এর মাধ্যমে এমএসএমই-কে ক্ষমতায়ন: কাঠামোগত শিক্ষানবিশির মাধ্যমে আঞ্চলিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা” এই মূলভাবের সাথে সঙ্গতিপূর্ণ, যার মূল লক্ষ্য হলো শিক্ষানবিশির সুযোগ শক্তিশালী করা এবং একটি দক্ষ ও শিল্প-প্রস্তুত কর্মশক্তির মাধ্যমে এমএসএমই-কে সহায়তা করা।

NILERD-এর প্রতিবেদন অনুসারে, NATS-এর অধীনে শিক্ষানবিশি সম্পন্নকারী প্রায় ৭৯% শিক্ষানবিশ এক বছর পর স্থায়ী চাকরি লাভ করেন। এই ফলাফলগুলো স্নাতক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা প্রদান এবং কর্মসংস্থানের সুযোগ উন্নত করার ক্ষেত্রে শিক্ষানবিশি প্রশিক্ষণের ভূমিকা তুলে ধরে।
[23:11, 7/9/2026] Gautam Mukherjee: জাতীয় শিক্ষানবিশ প্রশিক্ষণ প্রকল্প (NATS) বিভিন্ন শিল্প ও প্রতিষ্ঠানে স্নাতক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ প্রদান করে। এই কর্মসূচি শিক্ষানবিশদের হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন এবং শিল্প-সংশ্লিষ্ট দক্ষতা বিকাশে সক্ষম করে, যা প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং কর্মক্ষেত্রের চাহিদার মধ্যেকার ব্যবধান পূরণে সহায়তা করে।

বিওপিটি(ইআর) ছাত্রছাত্রী এবং স্নাতকদের শিক্ষানবিশ ও কর্মসংস্থানের সুযোগ প্রদানকারী শিল্প ও প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত করার জন্য সারা বছর ধরে শিক্ষানবিশ-সহ-চাকরি মেলারও আয়োজন করে আসছে। এই উদ্যোগগুলোর লক্ষ্য হলো দক্ষ তরুণ এবং শিল্পের চাহিদার মধ্যে একটি সরাসরি সংযোগ স্থাপন করা।

আঞ্চলিক শিক্ষানবিশ দিবস ২০২৬-এ এনইপি ২০২০-এর রূপকল্পের সাথে শিক্ষানবিশ প্রশিক্ষণের সামঞ্জস্যের উপরও জোর দেওয়া হয়, বিশেষ করে দক্ষতা উন্নয়ন, বৃত্তিমূলক শিক্ষা, ব্যবহারিক শিক্ষা এবং তরুণদের কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধির উপর এর গুরুত্বারোপের বিষয়টিকে। এই উদ্যোগটির লক্ষ্য হলো আরও বেশি সংখ্যক শিক্ষার্থী, স্নাতক এবং ডিপ্লোমাধারী প্রকৌশলীকে শিক্ষানবিশির সুযোগ গ্রহণ করতে এবং পরিবর্তনশীল কর্মসংস্থানের প্রেক্ষাপটের সাথে প্রাসঙ্গিক দক্ষতা বিকাশে উৎসাহিত করা।

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মিস করে যাওয়া

কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রীমতী রক্ষা খাড়সে পশ্চিমবঙ্গে ক্রীড়া উন্নয়নের পর্যালোচনা এবং তৃণমূল স্তরে খেলাধুলার প্রসার ও ক্রীড়াবিদদের অগ্রগতির পথ সুগম করতে ‘সাই’-এর সহায়তার আশ্বাস |

কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রীমতী রক্ষা খাড়সে পশ্চিমবঙ্গে ক্রীড়া উন্নয়নের পর্যালোচনা এবং তৃণমূল স্তরে খেলাধুলার প্রসার ও ক্রীড়াবিদদের অগ্রগতির পথ সুগম করতে ‘সাই’-এর সহায়তার আশ্বাস |

দূর্গা পূজা ও কালী পূজা থেকে দীপাবলি এবং ভাইফোঁটা, দ্য বডি শপের প্রি-প্যাকড গিফট সেটগুলি প্রতিটি অনুষ্ঠানের জন্য উপযুক্ত উপহার |

দূর্গা পূজা ও কালী পূজা থেকে দীপাবলি এবং ভাইফোঁটা, দ্য বডি শপের প্রি-প্যাকড গিফট সেটগুলি প্রতিটি অনুষ্ঠানের জন্য উপযুক্ত উপহার |

JIS গ্রুপ SurTech-এর শিক্ষার্থীদের জন্য নিয়ে এল যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত অত্যাধুনিক AR-VR শিক্ষা কার্যক্রম |

JIS গ্রুপ SurTech-এর শিক্ষার্থীদের জন্য নিয়ে এল যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত অত্যাধুনিক AR-VR শিক্ষা কার্যক্রম |

দুর্গাপুজোর নেপথ্যের শিল্পীদের সম্মান জানাল মণিপাল হসপিটাল কলকাতা‘পুজোর রূপকার ২.০’-এর মাধ্যমে |

দুর্গাপুজোর নেপথ্যের শিল্পীদের সম্মান জানাল মণিপাল হসপিটাল কলকাতা‘পুজোর রূপকার ২.০’-এর মাধ্যমে |