বি.পি. পোদ্দার হসপিটালে পালিত হল ‘নো টোব্যাকো ডে’

Spread the love

কলকাতাঃ31মে 2025 :- ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।সিগারেটের প্যাকেটেই হোক বা সিনেমায় সিগারেট হাতে কোনও দৃশ্য— এই লেখাটা চোখে পড়বেই। আমাদের চেতনা তবু জাগ্রহ হয় না। জেনেশুনে বিষ পান করার মতোই আমরা ধূমপান করি। সিগারেটের প্যাকেটের গায়ে লেগে থাকা সতর্কীকরণকে পাত্তাই দিই না। আর এভাবেই বিপদ ডেকে আনি নিজের। মুশকিল হল, ধুমপান শুধু নিজেরই ক্ষতি করে না। আশপাশে কেউ থাকলে তারও ক্ষতি করে। অর্থাৎ, আমাদের প্রিয়জনদেরও ক্ষতি করি ধূমপানের মাধ্যমে। কিন্তু সব জেনেও নিজেদের আটকানো যায় না। তামাকের নেশা এমনই সর্বনাশা। কেউ কেউ তো দিনে দুই-তিন প্যাকেট সিগারেটও উড়িয়ে দেন।
আবার মনে করানো যাক, বিড়ি, সিগারেটের মতো তামাকজাত দ্রব্য আপনাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। কারণ,
নিয়মিত ধূমপান মানেই বিপদ ডেকে আনা। ধূমপায়ীদের ক্ষেত্রে সি.ও.পি.ডি, ব্রঙ্কাইটিস, এমফাইসিমা’র মতো ফুসফুসে আরও নানা সমস্যা হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। এমনকী, লাংস ক্যানসার, হেড অ্যান্ড নেক ক্যানসারের প্রধান কারণ অত্যধিক ধূমপানই। সেজন্যই ধূমপানকে চিরতরে ত্যাগ করা জরুরি। ৩১ মে-র ‘নো টোব্যাকো ডে’ তাই তাৎপর্যপূর্ণ।

Dsc 0385

ধূমপানের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর উদ্দেশে শনিবার দক্ষিণ কলকাতার বি.পি. পোদ্দার হসপিটালে হয়ে গেল বিশেষ উদ্যোগ। সেখানে এক আলোচনা সভায় তুলে ধরা হল এই দিনটির তাৎপর্য। হসপিটালের গ্রুপ অ্যাডভাইজার সুপ্রিয় চক্রবর্তীর কথায়, ‘ধূমপান যে ক্ষতিকর, তা আমাদের কারওর অজানা নয়। তার পরও আমরা বিড়ি-সিগারেট ধরাই। একবারও ভাবি না যে এতে নিজে তো বটেই, পুরো পরিবারকেই বিপদে ফেলা হচ্ছে। অথচ, মনের জোর ও সচেতনতার মাধ্যমে আমরা ধূমপানকে ছেঁটে ফেলতে পারি চিরতরে। এটা আমাদের নিজের হাতেই রয়েছে। তামাককে বর্জন করতে দরকার মনের জোর ও সচেতনতা। এদিনের অনুষ্ঠানের লক্ষ্য সেটাই। যুবসমাজকেই এজন্য দায়িত্ব নিতে হবে। আর যাঁরা কোনওভাবেই বিড়ি-সিগারেট ছাড়তে পারছেন না, তাঁরা মাত্রা কমান। এভাবে ধীরে ধীরে চেষ্টা করুন তামাক থেকে দূরে সরতে। আর অবশ্যই নিয়মিত চেক-আপ করুন।’ প্রসঙ্গত, বি.পি. পোদ্দার হসপিটালের পালমোনোলজি ক্লিনিকে ধূমপানের ফলে যে সমস্ত সমস্যা হতে পারে, সেগুলির বিরুদ্ধে লড়াইয়ের জন্য রয়েছে আধুনিকতম পরিকাঠামো। ধূমপানের ফলে কোনও সমস্যা থাকলে তা এখানে প্রাথমিক অবস্থাতেই ধরা পড়ে। তাই সারিয়ে তোলা যায় সহজে। দেরিতে কোনও রোগ ধরা পড়লে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। তবে সারিয়ে তোলার চেয়ে রোগকে এড়ানোই বুদ্ধিমানের কাজ। আর তাই তামাক বা ‘টোব্যাকো’কে বিদায় দিন জীবন থেকে।


Spread the love

Related Posts

“উন্নততর চিকিৎসা পরিষেবার প্রবেশাধিকার বিস্তারে কলকাতায় প্রেস মিট আয়োজন করল অ্যাপোলো হসপিটালস, চেন্নাই”

Spread the love

Spread the loveকলকাতা, ৪ ডিসেম্বর ২০২৫: পূর্ব ভারতের রোগীদের জন্য দেশের সর্বাধুনিক টারশিয়ারি ও কোয়াটার্নারি কেয়ার সেবার প্রবেশাধিকার আরও শক্তিশালী করতে আজ কলকাতায় একটি প্রেস মিট আয়োজন করে অ্যাপোলো হসপিটালস,…


Spread the love

মুখ ও গলার ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে মণিপাল হসপিটাল, ইএম বাইপাস-এ ক্যান্সার সার্ভাইভার মিট

Spread the love

Spread the loveকলকাতা, ২৯শে নভেম্বর, ২০২৫: মণিপাল হসপিটাল ইএম বাইপাস, যা ভারতের অন্যতম বৃহত্তম স্বাস্থ্যসেবা চেইন মণিপাল হসপিটালস গ্রুপের একটি অংশ, মুখগহ্বর ও মাথা-ঘাড়ের ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে একটি বিশেষ…


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মিস করে যাওয়া

ক্রেডাই কলকাতা রিয়েলটি অ্যাওয়ার্ডস ২০২৫-এর আয়োজন করল

ক্রেডাই কলকাতা রিয়েলটি অ্যাওয়ার্ডস ২০২৫-এর আয়োজন করল

অমিস ত্রিপার্টির উপস্থাপনায় ১৭ তম অ্যাপিজে সাহিত্য উৎসব উদ্বোধন হয়ে গেল অক্সফোর্ড বুক স্টোরে।

এন্ট্রপ্রেনিউর প্রিমিয়ার লিগের সপ্তম সংস্করণ কলকাতায় জাঁকজমকপূর্ণ নিলামের মাধ্যমে উন্মোচন।

“উন্নততর চিকিৎসা পরিষেবার প্রবেশাধিকার বিস্তারে কলকাতায় প্রেস মিট আয়োজন করল অ্যাপোলো হসপিটালস, চেন্নাই”

“উন্নততর চিকিৎসা পরিষেবার প্রবেশাধিকার বিস্তারে কলকাতায় প্রেস মিট আয়োজন করল অ্যাপোলো হসপিটালস, চেন্নাই”

মোক্ষদা একাদশীতে গীতা জয়ন্তী পালন

মোক্ষদা একাদশীতে গীতা জয়ন্তী পালন

UNWIND 2025 অসীম সৃজনশীলতাকে জ্বালিয়ে দেয়, যেখানে ২৫,০০০-এরও বেশি দর্শনার্থী এই সবচেয়ে আইকনিক ছাত্র-নেতৃত্বাধীন সাংস্কৃতিক উৎসব উদযাপন করে!

UNWIND 2025 অসীম সৃজনশীলতাকে জ্বালিয়ে দেয়, যেখানে ২৫,০০০-এরও বেশি দর্শনার্থী এই সবচেয়ে আইকনিক ছাত্র-নেতৃত্বাধীন সাংস্কৃতিক উৎসব উদযাপন করে!